বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিং মিশরের জিয়াদ ইব্রাহিম এবং বিশ্বের ১৬৪ নম্বর র‍্যাঙ্কিং শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষীশ্রী মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলার পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর মাধ্যমেই পর্দা নামলো উপমহাদেশেরঅন্যতম মর্যাদাপূর্ণ টুনামেন্ট "বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ২০২৬"-এর। গত ২৪ আগস্ট শুরু হওয়া পাঁচ দিনের এই মেগা টুর্নামেন্টেবিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াররা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিয়েছিল। ২৮ আগস্ট শুক্রবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে চমৎকার পারফর্ম করে জিয়াদ ইব্রাহিম রভিন্দ্র লক্ষীশ্রী কে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মেজর জেনারেল মু হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লউসি, পিএসসি, এম ফিল বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইনচীফ প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও অর্থ পুরস্কার তুলে দেন। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট প্রমোটর ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবসর প্রাপ্ত) ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক কর্নেল মহাসিনুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দেশি-বিদেশি খেলোয়াড় এবং সাংবাদিকবৃন্দ।

শুরুতে " স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি" প্রদান করা হয়। তারপর এ বছরমাধ্যমিকে কৃতি স্কোয়াশ খেলোয়াড় সন্মাননা এবং ক্ষুদে স্কোয়াশখেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী দেয়া হয়।

পুরস্কার বিতরনীর মূল পর্বে পুরস্কার ও প্রাইজ মানি দেয়া হয়। প্রথমে বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড় তরুন প্রতিভা পারভেজকরিম। তারপর যথাক্রমে দ্বিতীয় রানার্সআপ মিশরের মোহাম্মদ গহর (বিশ্ব র‍্যাঙ্কিং ৯৫), প্রথম রানার্সআপ ইরানের সেফেরএতেমাদপুর (বিশ্ব র‍্যাঙ্কিং ৫৬৬), রানার্সআপ রভিন্দ্র লক্ষীশ্রী এবং চ্যাম্পিয়ন জিয়াদ ইব্রাহিমকে পুরস্কৃত করা হয়।
 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, 'ক্লাসরুম স্কোয়াশ', খেলাধুলা ও নেতৃত্বের বিকাশ, 'স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি' ইত্যাদিরমতো বৈপ্লবিক চিন্তা-চেতনা আর ধারাবাহিক কর্মসূচির সুফলআজ দৃশ্যমান। এই আন্তর্জাতিক ইভেন্ট শুধু দেশেরখেলোয়াড়দের র‍্যাঙ্কিং ও অভিজ্ঞতা বাড়ায়নি, বরং বিশ্ব অঙ্গনেবাংলাদেশকে একটি সম্ভাবনাময় 'স্কোয়াশ ডেস্টিনেশন' হিসেবেসুপ্রতিষ্ঠিত করেছে।


গত পাঁচ বছরে মৃতপ্রায় স্কোয়াশ অনেক উন্নতি করেছে এবং ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকে পদক লাভ করা শুরু করেছে। স্কোয়াশ ২০৩২ সালের অলিম্পিকে অংশগ্রহণ করতে চায়। তাই আগামীতে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও সবার যৌথ প্রয়াসে স্কোয়াশকে আরও সামনে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আসরের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও

স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পরিণত হওয়ার শঙ্কা বাংলাদেশ হেলথ ওয়াচের

বণিক বার্তা

স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পরিণত হওয়ার শঙ্কা বাংলাদেশ হেলথ ওয়াচের

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগী বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম ক...

২০২৬-১১-১৬ ১৫:৩৫

স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ

বণিক বার্তা

স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ

দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্মত অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর ও...

২০২৬-১১-১৬ ১২:৪১

গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

বণিক বার্তা

গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তৈরি পোশাকশিল্পে যেকোনো ধরনের অস্থিরতা ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাস...

২০২৬-১১-১৬ ১২:৩৮

৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান

বণিক বার্তা

৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান

দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উ...

২০২৬-১১-১৫ ১৮:৩২

পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

বণিক বার্তা

পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের বিস্তার ঘটেছে চার দশকেরও বেশি সময়ে। শ্রমিক, উদ্যোক্তা ও দেশীয় ব্যবস্থাপকদের হাত ধর...

২০২৬-১১-১৫ ১৮:২৯

আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে?

বণিক বার্তা

আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে?

জ্বালানি বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে ​সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (SPPL) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব কারণে সংশ্লিষ্ট স...

২০২৬-১১-১৪ ২১:৪১