শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Zulcan Fighting Championship (ZFC)’-এর দ্বিতীয় আসর ‘ZFC 2: Pride of Bangladesh’। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশের ফাইটাররা অংশ নিচ্ছেন।

​১৭ সেপ্টেম্বর বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইরান ও মালয়েশিয়ার আন্তর্জাতিক ফাইটাররা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফাইটারদের অফিসিয়াল ওজন পর্যবেক্ষণ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের মুখোমুখি করা হয়। পরবর্তীতে সাংবাদিক ও আয়োজকদের মধ্যে এক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান উপস্থিত ছিলেন।

​গত এপ্রিলে সফলভাবে আয়োজিত 'ZFC 1: The Takeover'-এর পর এবারের আসরে মোট ১০টি বাউট অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৫টিই সরাসরি শিরোপার লড়াই। টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত 'Bare-Knuckle Boxing' বাউট, যেখানে ৩ রাউন্ডের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ফাইটার উইল চপ (Will Chope) লড়াই করবেন ইরানের মোস্তফা আশুরির (Mostafa Ashouri) বিরুদ্ধে।
​মেইন ইভেন্টে WMO Asia Muay Thai শিরোপার জন্য ৫ রাউন্ডে মুখোমুখি হবেন বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও এবং থাইল্যান্ডের থানাপাত থিতাম। কো-মেইন ইভেন্টে ZFC Boxing শিরোপার ৬ রাউন্ডের লড়াইয়ে লড়বেন সুর কৃষ্ণ চাকমা ও ইন্দোনেশিয়ার কুন্দিমাং। এছাড়া ZFC Muay Thai শিরোপার লড়াইয়ে বাংলাদেশের মুহাম্মদ রশিদ মুখোমুখি হবেন মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইয়ের এবং ZFC Boxing শিরোপায় সিঙ্গাপুরের শন রাফায়েল সানির প্রতিপক্ষ সিরাজুল রাব্বি।

অন্যান্য ম্যাচের মধ্যে প্রো-এমএমএ-তে লড়বেন মঞ্জুর আলম ও ইন্দোনেশিয়ার ফিলিপাস রাঙ্গা। নারী পেশাদার বক্সিংয়ে ৬ রাউন্ডে মুখোমুখি হবেন সানজিদা জান্নাত ও মালয়েশিয়ার মেরেডি মাইকেল। পেশাদার বক্সিংয়ের অন্যান্য বাউটে রাকিব হোসেনের মুখোমুখি হবেন ইন্দোনেশিয়ার ডেডি ইমপ্র্যাক্স এবং সিঙ্গাপুরের ডোনোভান ম্যাকইন্টাইয়ারের বিপক্ষে লড়বেন গনাদান চাকমা। দিনের প্রথম বাউটে নারী সেমি-প্রো মুয়াই থাইয়ে লড়বেন গাজী আরনাজ ও শম্পা ইসলাম।

​নারী পেশাদার বক্সিং ছাড়া বাকি সব বাউটে রাউন্ডের সময় নির্ধারণ করা হয়েছে ৩ মিনিট। মেইন ইভেন্টে বিরতি থাকবে ২ মিনিট এবং অন্যান্য বাউটে ১ মিনিট।

টিবিজি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের তরুণ ফাইটারদের বিশ্বমানের আন্তর্জাতিক মঞ্চ তৈরি করে দেওয়া এবং কমব্যাট স্পোর্টসকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করানোর লক্ষ্যেই এই জুলকান ইনডোর এরিনা নির্মাণ ও টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আরও

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

বণিক বার্তা

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদ...

২০২৬-০৯-১৪ ১৩:০৩

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

বণিক বার্তা

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

কে না জানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যসব রাজনীতিবিদের মতো কাজে-কর্মে এখন আর গতানুগতিক নন। কে না জানে রাষ্ট্রের শীর্ষ...

২০২৬-০৯-১৩ ১৩:৩০

রামপাল বিদ্যুৎ কেন্দ্র: ব্যক্তিস্বার্থ নাকি দেশের জ্বালানি নিরাপত্তা?

বণিক বার্তা

রামপাল বিদ্যুৎ কেন্দ্র: ব্যক্তিস্বার্থ নাকি দেশের জ্বালানি নিরাপত্তা?

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির মেগা দরপত্রকে ঘিরে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলাদেশ-ইন্ড...

২০২৬-০৯-১২ ১৭:২৯

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

বণিক বার্তা

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

​গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইক...

২০২৬-০৯-১০ ২৩:৪৩

ক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’

বণিক বার্তা

ক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসে...

২০২৬-০৯-১০ ১৯:১২

ইউনুস-ফওজুলের ভুল নীতিই বিদ্যুৎ খাতে বর্তমান লোডশেডিং?

বণিক বার্তা

ইউনুস-ফওজুলের ভুল নীতিই বিদ্যুৎ খাতে বর্তমান লোডশেডিং?

​বিদ্যুৎ সংকট বর্তমান সরকারকে চরম বিড়ম্বনায় ফেলেছে। এর পেছনে যে কারণটি রয়েছে তা সাধারণের ধারণার বাইরে। অভিজ্ঞরা মনে করছে...

২০২৬-০৯-১০ ১২:২৫