বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

চেনা রূপে ফেরেনি ঢাকা, ফাঁকা সড়কেও বাসের ধীরগতি

চেনা রূপে ফেরেনি ঢাকা, ফাঁকা সড়কেও বাসের ধীরগতি

ঈদের ছুটি শেষ হলেও এখনও চেনা রূপে ফেরেনি রাজধানী ঢাকা। অফিস-আদালত খুললেও নেই স্বাভাবিক কর্মচাঞ্চল্য। এর মধ্যেই স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে যোগ হয়েছে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। আর এ সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ফেরেননি কর্মস্থলে। টানা এ ছুটিতে রাজধানীর সড়কে নেই যানবাহনের চাপ কিংবা চিরচেনা সেই যানজট। তবু গণপরিবহন ধীরগতিতে চলছে বলে অভিযোগ যাত্রীদের।

ঈদুল ফিতর উপলক্ষ্যে সাতদিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) খুলেছে অফিস-আদালত, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে গ্রামে যাওয়া মানুষজন তেমন না ফেরায় এখনও ঢাকার সড়কে গতি ফেরেনি। প্রাণ ফেরেনি পাড়া-মহল্লায়ও। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। 

রাজধানীর মহাখালী, নতুনবাজার, রামপুরা, বাড্ডার মতো ব্যস্ততম সড়কে সব ধরনের যানবাহনের চাপই তুলনামূলক কম। ফাঁকা সড়কে অনেক গণপরিবহন দ্রুতগতিতে চললেও যাত্রী টানতে কিছু কিছু বাস চলছে ধীরগতিতে। এতে বিরক্তভাব দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে।

উত্তরা থেকে রামপুরার উদ্দেশে রাইদা পরিবহনে ওঠেন শিক্ষার্থী সুমন। রাস্তাঘাট ফাঁকা থাকা সত্ত্বেও বাসটি ধীরগতিতে এসেছে বলে দাবি তার। তিনি বলেন, রামপুরায় একটি কাজ থাকায় উত্তরা থেকে রওনা হই। স্বাভাবিক সময়ে যানজটের কারণে একটু সময় লাগে। কিন্তু ঈদের ছুটিতে এ ফাঁকা সড়কেও তারা ৪০-৪৫ মিনিটের মতো সময় লাগিয়েছে। কারণ যাত্রী তোলার জন্য বিভিন্ন জায়গায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল বাস।

জানা গেছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সরকারি অবকাশের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেকেই ঈদের আগে বাড়ি গেছেন। এজন্য নির্দিষ্ট ছুটি শেষ হলেও কর্মব্যস্ত ঢাকায় এখনও পুরোপুরি আমেজ ফেরেনি। আগামী ২৯ মার্চ থেকে স্বাভাবিক রূপে ফিরবে বলে ধারণা করছেন অনেকে।

এদিকে, পাড়া-মহল্লায়ও ফেরেনি স্বাভাবিক আমেজ। অনেক হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় খাবার নিয়ে কিছুটা ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ সুযোগে কিছু জায়গায় বেশি দামে খাবার কিনতে হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের।

কুড়িল বিশ্বরোড লাগোয়া একটি হোটেলে সকালের নাশতা খেতে আসেন জহিরুল ইসলাম। পরোটার দেরি দেখে ডিম-খিচুড়ি নেন তিনি। তার অভিযোগ, স্বাভাবিক সময়ে এক প্লেট ডিম-খিচুড়ির দাম ৫০-৬০ টাকায় খেতে পারি। কিন্তু এখন ৭০ টাকায় কিনতে হয়েছে। এছাড়া আশপাশের হোটেল বন্ধ থাকায় পরোটা-ভাজি খেতে দীর্ঘ লাইন ধরতে হয়।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯