মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

রাজনীতি

ছুটির দিনে হাসপাতালে রোগীদের খোঁজ নিলেন মাসুদ সাঈদী

ছুটির দিনে হাসপাতালে রোগীদের খোঁজ নিলেন মাসুদ সাঈদী

ছুটির দিনেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শনিবার (২৭ জুন) সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেন।‎‎পরিদর্শনকালে এমপি মাসুদ সাঈদী হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন।‎‎রোগীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পান, সে বিষয়ে আমরা আন্তরিকভাবে কাজ করছি। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।‎‎রোগী ও তাদের স্বজনরা ছুটির দিনেও সংসদ সদস্যকে হাসপাতালে উপস্থিত হয়ে খোঁজখবর নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।‎‎পরিদর্শন শেষে এমপি মাসুদ সাঈদী হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।‎‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি ‎জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফোডারেশনের পৌর সভাপতি হাসান শেখ প্রমুখ।

এর আগে সকালে এমপি মাসুদ সাঈদী জিয়ানগর উপজেলা পরিষদে আয়োজিত তামাক-বিরোধী এক সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে তার ঐচ্ছিক তহবিল থেকে অসহায় দুঃস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ সহযোগিতা করেন। এরপর বাগেরহাট ও পিরোজপুর এই দুই জেলা সংযোগ স্থাপনকারী একটি ব্রীজের নির্মান কাজের শুভ উদ্ধোধন করেন। এরপর এমপি মাসুদ সাঈদী বিকেলে পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষনা ও পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় নাজিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পিরোজপুরের সর্বস্তরের জনগনের পক্ষ থেকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

আরও

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

রাজনীতি

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্না...

২০২৬-০৭-১২ ১৮:৩৯

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

রাজনীতি

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

ঘুষের বিনিময়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সংস্কৃতি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি বলে মন্তব্য করে...

২০২৬-০৭-১১ ২২:৪০

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

রাজনীতি

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাস...

২০২৬-০৭-১০ ২২:৪০

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি;...

২০২৬-০৭-০৯ ২৩:১৭

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

রাজনীতি

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবি...

২০২৬-০৭-০৭ ১৩:১৯

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

রাজনীতি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচা...

২০২৬-০৭-০৩ ২৩:০৪