মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর স্থগিত

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর স্থগিত

চট্টগ্রামের ফটিকছড়িতে আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সফর ঘিরে প্রস্তুতি চললেও অনিবার্য কারণে এটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানান, ২৫ এপ্রিলের নির্ধারিত সফর আপাতত স্থগিত করা হয়েছে এবং নতুন তারিখ পরে জানানো হবে।

আগের ঘোষণা অনুযায়ী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেম আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে দেখতে ওই দিন ফটিকছড়ি যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের।

যদিও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, প্রধানমন্ত্রীর আগমন কিংবা সফর স্থগিত—কোনো বিষয়েই আমাদের কাছে এখনো দাপ্তরিক কোনো চিঠি আসেনি।

মঙ্গলবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলার আমির ও মহিবুল্লাহ বাবুনগরীর ছেলে মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী বলেন, প্রধানমন্ত্রী আমিরে হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসার কথা ছিল। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে সফরটি আদৌ হবে কি না, তা নিশ্চিত নয়।

হেফাজতের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মুফতি আবু মাকনূন মুহাম্মদ বাবুনগরী বলেন, “প্রধানমন্ত্রীর সফর আপাতত স্থগিত হয়েছে। আশা করছি, সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে সফরটি সম্পন্ন করা হবে।”

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯