বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

ঢাকায় ফুটপাত-সড়ক দখলকারীদের জন্য ডিএমপির আল্টিমেটাম

ঢাকায় ফুটপাত-সড়ক দখলকারীদের জন্য ডিএমপির আল্টিমেটাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সোমবার (২৩ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহানগরীর ফুটপাত ও রাস্তা দখল করে চলমান দোকান, রেস্টুরেন্ট, মোটর ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল সরানো না হলে আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে কারাদণ্ড, অর্থদণ্ড এবং সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্তসহ অন্যান্য কার্যকর ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফুটপাত ও সড়ক দখলকারীদের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যানজট বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। ডিএমপি সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের অনুরোধ করেছে, জনস্বার্থে অবিলম্বে মালামাল ও সরঞ্জামাদি অপসারণের ব্যবস্থা নিতে।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯