মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

নিগূঢ় বার্তা

ধূমপান যেভাবে হৃদযন্ত্রের ক্ষতি করে

ধূমপান যেভাবে হৃদযন্ত্রের ক্ষতি করে

আমাদের স্বাস্থ্যের ওপর ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বললে প্রথমেই আমাদের মনে আসে ফুসফুসের ক্ষতির কথা। এই বিষয়টি সবারই জানা, কিন্তু হৃদযন্ত্রের ওপর ধূমপানের প্রভাব সম্পর্কে বেশিরভাগ মানুষই তেমন কিছু জানেন না। ধূমপানের অভ্যাস কীভাবে হৃদযন্ত্রের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

আমাদের স্বাস্থ্যের ওপর ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বললে প্রথমেই আমাদের মনে আসে ফুসফুসের ক্ষতির কথা। এই বিষয়টি সবারই জানা, কিন্তু হৃদযন্ত্রের ওপর ধূমপানের প্রভাব সম্পর্কে বেশিরভাগ মানুষই তেমন কিছু জানেন না। ধূমপানের অভ্যাস কীভাবে হৃদযন্ত্রের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক

ধূমপান কি উচ্চ রক্তচাপ এবং দুর্বল রক্ত ​​সঞ্চালনের কারণ হতে পারে?

ধূমপান উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। এটি রক্তনালীর ওপর নিকোটিনের সরাসরি প্রভাবের মাধ্যমে ঘটে। নিকোটিন রক্তনালীকে সংকুচিত করে, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। এটি ধমনীর আস্তরণকেও ক্ষতিগ্রস্ত করে, যার ফলে এথেরোস্ক্লেরোসিস দ্রুত হয় এবং ধমনীতে রক্ত ​​জমাট বাঁধার প্রবণতা ও রক্তপ্রবাহ ধীর হয়ে যায়।

পরোক্ষ ধূমপানও হৃদযন্ত্রের ওপর প্রভাব ফেলে। ধূমপানের কারণে উচ্চ রক্তচাপ, করোনারি ধমনী ও রক্তনালীতে রক্তপ্রবাহ ধীর হয়ে যেতে পারে এবং এর ফলে রক্ত ​​জমাট বাঁধার প্রবণতাও বেড়ে যায়। এই নিয়মিত সংস্পর্শ, বিশেষ করে শিশু এবং বয়স্ক ব্যক্তিদের মতো ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর ক্ষেত্রে এই ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির গবেষণা অনুসারে, পরোক্ষ ধূমপান হার্টবিট অনিয়মিত করে দিতে পারে।

ধোঁয়াবিহীন তামাক কি হৃদযন্ত্রের ক্ষতি করে?

হ্যাঁ, ধোঁয়াবিহীন তামাকেও নিকোটিন থাকে এবং এর একই প্রভাব থাকতে পারে, যদিও ফুসফুস হয়তো সুরক্ষিত থাকে। তবে এটি রক্তচাপ এবং হৃদস্পন্দন বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকিও বাড়ায়।

ধূমপান ত্যাগ করলে কি ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি কমতে পারে?

ধূমপান করলে হৃদস্পন্দন এবং রক্তচাপ বেড়ে যায়। ধূমপান ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই এটি কমে যায়। ধূমপান ত্যাগ করলে হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক এবং ভাস্কুলার ডিজিজ (হাত-পা ও কিডনির ধমনীতে প্রতিবন্ধকতা)-এর মতো রোগের ঝুঁকিও কমে যায়। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের এই দীর্ঘমেয়াদী ঝুঁকি পরবর্তী ১০ বছরের মধ্যে একজন অধূমপায়ীর পর্যায়ে নেমে আসে।

আরও

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

নিগূঢ় বার্তা

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

বিভিন্ন কারণে মুখে ব্রণ হতে পারে। আর ব্রণ একবার হলে ত্বকে দাগ ফেলে দেয়। এই দাগের জন্য অনেকে অস্বস্তিতে পড়েন। এক্ষেত্রে ত...

২০২৬-০৭-০৫ ২৩:৪৮

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

নিগূঢ় বার্তা

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

বর্ষার মেঘমুক্ত নীল আকাশ। আর পাহাড়ের রুক্ষ সৌন্দর্য। এ যেন আকাশ-কুসুম কল্পনা। বর্ষার টানা বৃষ্টিতে মানুষ যখন অতিষ্ঠ, তখ...

২০২৬-০৭-০৫ ০৯:১৪

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

নিগূঢ় বার্তা

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য যাত্রা শুরু করেছে নতুন প্রিমিয়াম হাউসবোট ‘মুন অব টাঙ্গুয়া’। রুপসী বাংলা ট্যুর...

২০২৬-০৭-০৩ ২১:১৩

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নিগূঢ় বার্তা

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নীল জলরাশির বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল আকৃতির একটি দ্বিতল কাঠের হাউজবোট। দূর থেকে দেখলে মনে হতে পারে ভারতের কেরালা...

২০২৬-০৭-০৩ ২১:১০

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

নিগূঢ় বার্তা

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

পবিত্র কাবা শরীফে নামাজ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বনের জন্য তাড়াহুড়ো করে ছুটে না যাওয়ার আহ্...

২০২৬-০৭-০২ ১১:৫২

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

নিগূঢ় বার্তা

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে মানবদেহ থেকে প্রচুর ঘাম ঝরে। এই ঘাম বাষ্পীভূত হয়ে দেহকে শীতল রাখতে সাহায্য...

২০২৬-০৬-২৯ ১০:০০