মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

নিগূঢ় বার্তা

একুশের পোশাকে বর্ণমালার নকশা ও আধুনিকতা

একুশের পোশাকে বর্ণমালার নকশা ও আধুনিকতা

একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই। তাই পোশাকের রঙে প্রাধান্য পায় শোকের কালো আর পবিত্রতার সাদা রং। তবে গত কয়েক দশকে সাদাকালোর সঙ্গে শক্তির প্রতীক হিসেবে লাল রঙের ছোঁয়াও জনপ্রিয় হয়ে উঠেছে।

 

পোশাকে একুশের ছোঁয়া

 

একুশের পোশাকের বড় বৈশিষ্ট্য হলো এর ডিজাইন ও মোটিফ। আমাদের বর্ণমালা, একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, বর্ণমালার ক্যালিগ্রাফি এবং শহীদ মিনারের প্রতিকৃতি ফুটে ওঠে পোশাকে। ফ্যাশন হাউসগুলো সুতি এবং তাঁতের কাপড়ে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারির মাধ্যমে এসব নকশা ফুটিয়ে তোলে।

 

কে ক্র‍্যাফটের ডিজাইনার শরিফুল হুদা বিপ্লব বলেন, ‘নারী ও পুরুষ উভয়ের কাঙ্ক্ষিত পোশাকই স্থান পেয়েছে এবারের একুশের আয়োজনে। লং ও সেমি লং প্যাটার্ন, ইয়কে পরিমিত কম্পোজিশন, ট্র্যাডিশনালের পাশাপাশি ফিউশনধর্মী, বটম ওয়্যারের কাটে ভিন্নতা, অ্যাপ্লিকের ব্যবহার ইত্যাদি বৈশিষ্ট্য নিয়ে আয়োজনে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, লং-কুর্তি, শর্ট কুর্তি, টপস, টিউনিক, প্যান্টসহ টপস, শাড়ি, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। এসব পোশাকের দাম ১ হাজার ২০০ থেকে ৮ হাজার টাকা।’

 

 

কাপল সেট ও শাড়ি

 

একুশের প্রভাতফেরিতে যুগলদের জন্য একই থিমের নকশা করা পোশাক জনপ্রিয়তা পেয়েছে সাম্প্রতিক বছরগুলোতে। যেমন তরুণীদের জন্য সুতির শাড়ি, যার পাড় বা আঁচলে বর্ণমালার মোটিফ বা শোকের লাল-কালো নকশা থাকতে পারে। এর সঙ্গে মিলিয়ে তরুণদের জন্য তৈরি হচ্ছে কালো বা সাদা রঙের পাঞ্জাবি, যাতে জ্যামিতিক নকশা বা ক্যালিগ্রাফির কাজ থাকছে। এ বছর রঙ বাংলাদেশ তাদের একুশের পোশাকে লাল যোগ করেছে। ফ্যাশন হাউসটির প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘পোশাক বানাতে সুতি, হাফ সিল্ক, লিনেন, কটন, ক্রেপ, সেমি পিওর কাপড় ব্যবহার করা হয়েছে। পোশাকের জমিনের অলংকরণ করা হয়েছে স্ক্রিন ও ব্লক প্রিন্ট, টাইডাই, কাটিং সুইং এবং এমব্রয়ডারির মাধ্যমে। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেওয়া হয়েছে বিভিন্ন অনুষঙ্গের সন্নিবেশে।’

 

সৌমিক দাস আরও বলেন, ‘যুগল ও পরিবারের সবার জন্য একই থিমের পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশে। সেই সঙ্গে উপহারের সামগ্রী হিসেবে রয়েছে একুশের ডিজাইন সমৃদ্ধ বিভিন্ন ধরনের মগ।’ আছে মেয়েদের জন্য গয়না, ব্যাগ ও পার্স।

 

নারীদের আধুনিক কুর্তি

 

যাঁরা শাড়ির বদলে কিছুটা ভিন্নধর্মী ও আরামদায়ক পোশাক খুঁজছেন, তাঁদের জন্য কালো রঙের কুর্তি বা ফ্রক কাটের কামিজ হতে পারে সেরা পছন্দ। বিশেষ করে কালো রঙের ওপর রঙিন এমব্রয়ডারি বা গলার কাছে কাজ করা পোশাকগুলো এখন বেশ জনপ্রিয়। এই ধরনের কামিজের সঙ্গে হালকা রঙের লেগিংস বা প্যান্ট সহজে মানিয়ে যায়।

পুরুষদের ক্ল্যাসিক পাঞ্জাবি

 

পুরুষদের জন্য কালো বা গাঢ় ধূসর রঙের সুতি পাঞ্জাবি একুশের চিরকালীন আভিজাত্য বহন করে। পাঞ্জাবির গলার প্লেট, বুক এবং হাতার মুখে সূক্ষ্ম ক্যালিগ্রাফি বা ব্লক প্রিন্টের কাজ পোশাকে গাম্ভীর্য ফুটিয়ে তোলে। সাদা পায়জামার সঙ্গে এ ধরনের পাঞ্জাবিগুলো একুশের শোকাতুর পরিবেশের সঙ্গে যেমন মানানসই, তেমনই রুচিশীল।

 

আরাম ও কাপড়ের ধরন

 

ফেব্রুয়ারির শেষ দিকে সাধারণত হালকা গরম ও হালকা শীতের একটি মিশ্র আবহাওয়া থাকে। তাই এদিন দীর্ঘ সময় শহীদ মিনারে যাওয়া বা প্রভাতফেরিতে হাঁটার জন্য সুতি কাপড় উপযুক্ত। তবে সিল্ক বা অ্যান্ডি সুতিও বর্তমানে একুশের পোশাকে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া খাদি কাপড়ের পাঞ্জাবি ও শাড়িও এদিনের ঐতিহ্যবাহী আবহের সঙ্গে বেশ মানিয়ে যায়। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে সুতি বা খাদি কাপড়ে স্বাচ্ছন্দ্য বজায় থাকে এবং ঘাম হওয়ার ভয় থাকে না। পোশাকের কাপড়টি আরামদায়ক হলে শ্রদ্ধা নিবেদনের পুরো সময়টি আপনি ক্লান্তিমুক্ত কাটাতে পারবেন।

 

সাজ ও অনুষঙ্গ

 

একুশের সাজ হওয়া চাই স্নিগ্ধ। নারীরা শাড়ির সঙ্গে কপালে কালো টিপ এবং হাতে কাচের চুড়ি পরতে পারেন। হালকা মেকআপ আর সাধারণ খোঁপায় গুঁজে দেওয়া একটি গোলাপ বা সাদা ফুল আপনার সাজে পূর্ণতা আনবে। পুরুষদের ক্ষেত্রে পাঞ্জাবির সঙ্গে গামছা ব্যবহারে একধরনের দেশপ্রেমের প্রতিফলন ঘটে। পাশাপাশি পায়ে এক জোড়া সাধারণ চটি এদিনের ভাবগাম্ভীর্যের সঙ্গে বেশ মানানসই। ছোটদের ক্ষেত্রে বর্ণমালাখচিত হেডব্যান্ড ব্যবহার করে সাজে বাড়তি আমেজ যোগ করা যেতে পারে। সর্বোপরি, চেহারায় কৃত্রিমতার বদলে মার্জিত ও পরিচ্ছন্ন ভাব বজায় রাখাটাই একুশের মূল সৌন্দর্য।

 

একুশের পোশাক শুধু একটি ফ্যাশন নয়, এটি আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। বর্ণমালাখচিত এই পোশাকগুলো আমাদের নতুন প্রজন্মের কাছেও ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসকে পৌঁছে দিচ্ছে। তাই এবার একুশে ফেব্রুয়ারিতে সঠিক পোশাক বেছে নিয়ে নিজের ঐতিহ্য উদ্যাপন করুন।

আরও

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

নিগূঢ় বার্তা

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

বিভিন্ন কারণে মুখে ব্রণ হতে পারে। আর ব্রণ একবার হলে ত্বকে দাগ ফেলে দেয়। এই দাগের জন্য অনেকে অস্বস্তিতে পড়েন। এক্ষেত্রে ত...

২০২৬-০৭-০৫ ২৩:৪৮

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

নিগূঢ় বার্তা

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

বর্ষার মেঘমুক্ত নীল আকাশ। আর পাহাড়ের রুক্ষ সৌন্দর্য। এ যেন আকাশ-কুসুম কল্পনা। বর্ষার টানা বৃষ্টিতে মানুষ যখন অতিষ্ঠ, তখ...

২০২৬-০৭-০৫ ০৯:১৪

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

নিগূঢ় বার্তা

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য যাত্রা শুরু করেছে নতুন প্রিমিয়াম হাউসবোট ‘মুন অব টাঙ্গুয়া’। রুপসী বাংলা ট্যুর...

২০২৬-০৭-০৩ ২১:১৩

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নিগূঢ় বার্তা

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নীল জলরাশির বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল আকৃতির একটি দ্বিতল কাঠের হাউজবোট। দূর থেকে দেখলে মনে হতে পারে ভারতের কেরালা...

২০২৬-০৭-০৩ ২১:১০

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

নিগূঢ় বার্তা

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

পবিত্র কাবা শরীফে নামাজ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বনের জন্য তাড়াহুড়ো করে ছুটে না যাওয়ার আহ্...

২০২৬-০৭-০২ ১১:৫২

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

নিগূঢ় বার্তা

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে মানবদেহ থেকে প্রচুর ঘাম ঝরে। এই ঘাম বাষ্পীভূত হয়ে দেহকে শীতল রাখতে সাহায্য...

২০২৬-০৬-২৯ ১০:০০