শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

গাইবান্ধার প্রত্যন্ত নদীঘেঁষা কামারজানী এলাকায় অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ বাড়ানো এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও আনন্দময় করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়।

রবিবার (১৯ জুলাই) বসুন্ধরা শুভসংঘ সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে খাতা, পেন্সিল, রাবার ও কাটার তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সংগঠনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান শিক্ষক ও অভিভাবকেরাও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা হুমায়ুন আহমেদ বিপ্লব, বিদ্যালয়ের শিক্ষক মোছা. নিলা আক্তার ও মোছা. শারমিন আক্তার। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান শাওন, সাধারণ সম্পাদক সজিব সরকার, সহসভাপতি আহসান হাবীব ও আনিশা রহমান মিশু, কার্যনির্বাহী সদস্য মিথুন হাসান এবং সহসাংগঠনিক সম্পাদক অনামিকা সরকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আশিকুর রহমান শাওন বলেন, শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথকে সহজ ও আনন্দময় করতে বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা হুমায়ুন আহমেদ বিপ্লব বলেন, একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি শিক্ষা। শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ নয়; দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার উন্নয়নে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবারের পক্ষে নিয়মিত শিক্ষা উপকরণ কেনা সম্ভব হয় না। এ অবস্থায় বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগানোর পাশাপাশি বিদ্যালয়মুখী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বণিক বার্তা

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তব...

২০২৬-০৯-১৪ ১৭:৪৫

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

বণিক বার্তা

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদ...

২০২৬-০৯-১৪ ১৩:০৩

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

বণিক বার্তা

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

কে না জানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যসব রাজনীতিবিদের মতো কাজে-কর্মে এখন আর গতানুগতিক নন। কে না জানে রাষ্ট্রের শীর্ষ...

২০২৬-০৯-১৩ ১৩:৩০

রামপাল বিদ্যুৎ কেন্দ্র: ব্যক্তিস্বার্থ নাকি দেশের জ্বালানি নিরাপত্তা?

বণিক বার্তা

রামপাল বিদ্যুৎ কেন্দ্র: ব্যক্তিস্বার্থ নাকি দেশের জ্বালানি নিরাপত্তা?

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির মেগা দরপত্রকে ঘিরে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলাদেশ-ইন্ড...

২০২৬-০৯-১২ ১৭:২৯

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

বণিক বার্তা

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

​গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইক...

২০২৬-০৯-১০ ২৩:৪৩

ক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’

বণিক বার্তা

ক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসে...

২০২৬-০৯-১০ ১৯:১২