শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

যুক্তরাজ্যের খবর

হিথ্রো বিমানবন্দরে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান

হিথ্রো বিমানবন্দরে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের একটি রেলস্টেশনে পানির প্রধান পাইপ (ওয়াটার মেইন) ফেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বিমানবন্দরে যাওয়া ও সেখান থেকে আসা সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার পাশাপাশি বিকল্প পরিবহন ব্যবস্থার ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে।

হিথ্রো এক্সপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কারণে প্যাডিংটন স্টেশন থেকে হিথ্রো বিমানবন্দরের মধ্যে চলাচলকারী ট্রেন সার্ভিস উভয় দিকেই বন্ধ রয়েছে। সাধারণত এই ট্রেন প্রতি ১৫ মিনিট অন্তর চলাচল করে।

এদিকে, ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) জানিয়েছে, হিথ্রো টার্মিনাল ২ ও ৩ স্টেশনে বন্যাজনিত সিগন্যাল সমস্যার কারণে এলিজাবেথ লাইন হেইস অ্যান্ড হার্লিংটন ও হিথ্রো বিমানবন্দরের মধ্যবর্তী অংশে স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে, পূর্বনির্ধারিত প্রকৌশল কাজের কারণে পিকাডিলি লাইনও হিথ্রো ও অ্যাকটন টাউনের মধ্যে বন্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সর্বশেষ ভ্রমণ তথ্য যাচাই করে যাত্রা করার পরামর্শ দিয়েছে।

আরও

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

যুক্তরাজ্যের খবর

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

২০২৬-০৬-২০ ২১:০৮

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

২০২৬-০৬-২০ ২০:৫৪

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

যুক্তরাজ্যের খবর

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

২০২৬-০৬-২০ ২০:৫২

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

যুক্তরাজ্যের খবর

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

২০২৬-০৬-২০ ২০:৪৯

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যের খবর

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

২০২৬-০৬-২০ ২০:৪৬

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের খবর

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

২০২৬-০৬-২০ ২০:৩৭