মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

রাজনীতি

জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি রেজিমেন্টেড বা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত দল হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না এবং তাদের শরিয়াহভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত দলটির এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে সরকার ‘জুলাই সনদ’ মানছে না।

এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  জুলাই সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে লেখা আছে কোনো রাজনৈতিক দল কোনো বিষয়ে একমত হয়েছে এবং কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেছে। নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী তা বাস্তবায়ন করবে— এটিও সনদে উল্লেখ রয়েছে। জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে এবং জুলাই সনদের শর্তগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সংবিধান সংস্কারের বিষয়ে জামায়াতের ভূমিকার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার জন্য জামায়াতকে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়া এড়িয়ে ১১ দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি পালনের পথ বেছে নিয়েছে। তবে এসব কর্মসূচিতে জনগণের কোনো উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও তিনি দাবি করেন।

ঠাকুরগাঁও জেলা বিএনপির এই গুরুত্বপূর্ণ বর্ধিত সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

রাজনীতি

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্না...

২০২৬-০৭-১২ ১৮:৩৯

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

রাজনীতি

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

ঘুষের বিনিময়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সংস্কৃতি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি বলে মন্তব্য করে...

২০২৬-০৭-১১ ২২:৪০

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

রাজনীতি

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাস...

২০২৬-০৭-১০ ২২:৪০

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি;...

২০২৬-০৭-০৯ ২৩:১৭

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

রাজনীতি

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবি...

২০২৬-০৭-০৭ ১৩:১৯

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

রাজনীতি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচা...

২০২৬-০৭-০৩ ২৩:০৪