বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

জুরাইনে বিক্রির উদ্দেশ্যে প্যাকেজিং করা ওএমএসের ২২০০ বস্তা চাল-আটা জব্দ

জুরাইনে বিক্রির উদ্দেশ্যে প্যাকেজিং করা ওএমএসের ২২০০ বস্তা চাল-আটা জব্দ

রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে অভিযান পরিচালনা করে অবৈধভাবে কালোবাজারির উদ্দেশ্যে মজুত করা সরকারি ওএমএস ১৭০৫ বস্তা চাল এবং ৫০০ বস্তা আটা উদ্ধার করা হয়েছে

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে র‌্যাব-৪ এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ চাল ও আটা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে র‌্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত এসপি কে এন রায় নিয়তি এতথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে একটি গোডাউনে ওএমএসের চাউল ও আটা অবৈধভাবে বিক্রির জন্য প্যাকেজিং করা হচ্ছে।

ওই তথ্যের ভিত্তিতে গতরাতে র‌্যাব-৪ ও র‌্যাব- ১০ এর যৌথ সহযোগিতায় সেখানে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কালোবাজারি সরকারি ওএমএস ১৭০৫ বস্তা চাল এবং ৫০০ বস্তা আটা উদ্ধার করা হয়। 

উদ্ধার করা চাউল ও আটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জব্দ করে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। 

প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত এসপি নিয়তি বলেন, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কালোবাজারির মাধ্যমে ওএসএসের চাল ও আটা সংগ্রহ করতো। পরে সেগুলো প্যাকেট পরিবর্তন করে বিভিন্ন ব্রান্ডের নামে বস্তায় প্যাকেজিং করে বিক্রি করতো। এই ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯