সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

পরিবারের সদস্যরা জানান, প্রিয়জনদের উপস্থিতিতেই শান্তিপূর্ণভাবে মারা যান স্লেন কেলি। শোকবার্তায় তাকে একজন নিবেদিতপ্রাণ অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক এবং মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত একজন মানুষ হিসেবে স্মরণ করা হয়েছে।

স্লেন কেলির বন্ধু ‘শেমলেস’ খ্যাত তারকা প্যাডি সি কোর্টনি জানিয়েছেন, ক্যানসারের কারণে তার জীবনটি অকালে শেষ হলো। এটি সত্যি খুবই দুঃখজনক। যদিও পরিবারের প্রকাশিত আনুষ্ঠানিক শোকবার্তায় মৃত্যুর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, অভিনেত্রী স্লেন কেলি প্রাইম ভিডিওর ‘দ্য ও’ব্রায়েনস’ শোয়ে উনা ব্লেকের চরিত্রে অভিনয় করেছেন এবং অনুষ্ঠানটি প্রযোজনাও করেছেন। তিনি ‘দ্য টিউডরস’ ধারাবাহিকে জেন হাওয়ার্ডের চরিত্রে অভিনয় করেন, যিনি কিনা রাজা অষ্টম হেনরির প্রাক্তন প্রেমিকা এবং তার পঞ্চম স্ত্রী ক্যাথরিন হাওয়ার্ডের কাজিন ছিলেন।

এছাড়া The O'Briens-এ উনা ব্লেক চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও পালন করেন তিনি। Rise of the Footsoldier Part II চলচ্চিত্রে লুসি চরিত্রেও তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

স্লেন কেলির মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, সহকর্মী এবং ভক্তরা তাকে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২

বিশ্বাসের মর্যাদা রাখবেন শিবা শানু, যাত্রা সহজ ছিল না— বললেন জয়

বিনোদন

বিশ্বাসের মর্যাদা রাখবেন শিবা শানু, যাত্রা সহজ ছিল না— বললেন জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন নবন...

২০২৬-০৭-০৪ ১০:২০