বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

অর্থনীতি

মার্চে পুঁজিবাজারে দাপট দেখিয়েছে দুর্বল ও লোকসানে থাকা শেয়ার

মার্চে পুঁজিবাজারে দাপট দেখিয়েছে দুর্বল ও লোকসানে থাকা শেয়ার

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব ও সামগ্রিক বাজার মন্দার মধ্যেও গত মার্চ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অস্বাভাবিকভাবে উত্থান ঘটেছে কিছু দুর্বল ও লোকসানে থাকা শেয়ারে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের অবসায়ন তালিকায় থাকা ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের বেশ কয়েকটি কোম্পানি এ সময় শীর্ষ দরবৃদ্ধির তালিকায় উঠে এসেছে।

ডিএসইর মাসিক তথ্য অনুযায়ী, মার্চে শীর্ষ ১০ দরবৃদ্ধি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিই ছিল এনবিএফআই খাতের। এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ারদর সর্বোচ্চ ১০০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ টাকা ২০ পয়সায় উঠেছে। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ৮৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৩ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়। একই সময়ে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর একই হারে ৭৬ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৩ টাকায় দাঁড়ায়। এছাড়া ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারদর ৭০ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৩ টাকা ৯০ পয়সায় পৌঁছায়।

এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে টেক্সটাইল খাতের হামিদ ফ্যাব্রিকস ও ফ্যামিলিটেক্স (বিডি), আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রকৌশল খাতের অ্যাটলাস বাংলাদেশ এবং প্যাসিফিক ডেনিমস। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো স্বল্পমূল্যের ও স্বল্প মূলধনী শেয়ার।

মার্চ মাসে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি। ফলে সামগ্রিকভাবে বাজারে নিম্নমুখী প্রবণতাই দেখা গেছে।

গতমাসে শেয়ারবাজারে মোট ১০ হাজার ২১১ কোটি টাকা লেনদেন হয়েছে। এই লেনদেনে উৎপাদন খাত (যার মধ্যে ওষুধ, টেক্সটাইল, প্রকৌশল, সিমেন্ট ও খাদ্যশিল্প অন্তর্ভুক্ত) সর্বোচ্চ ৪৬ দশমিক ৮৬ শতাংশ অবদান রেখেছে, যার পরিমাণ ৪ হাজার ৭৮৫ কোটি টাকা। এছাড়া আর্থিক খাত (ব্যাংক, এনবিএফআই ও বিমা) থেকে এসেছে ২৯ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা ও বিবিধ খাতের অবদান ছিল ২৩ দশমিক ০৯ শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন দরপতনের পর অনেক এনবিএফআই কোম্পানির শেয়ারদর একেবারে তলানিতে নেমে গিয়েছিল। পুনর্গঠন ও অবসায়ন-সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যেও এসব শেয়ারে হঠাৎ উত্থান মূলত জল্পনা-কল্পনানির্ভর লেনদেনের ফল।

আরও

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

২০২৬-০৭-১০ ১৪:৪৪

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

২০২৬-০৭-১০ ০০:০৬

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

২০২৬-০৭-০৯ ১৪:১৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

২০২৬-০৭-০৮ ২৩:২০

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

২০২৬-০৭-০৭ ২৩:২৯