মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২
আসিফ ইকবাল, মেহেরপুর প্রতিনিধি
|
২০২৬-০৭-১৭ ২২:৩৭
নির্বাহী সম্পাদক: নিলুফা খানম
টু-বি মিডিয়ার একটি প্রতিষ্ঠান
মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, একই এলাকার রামনাগর পশ্চিম পাড়ার মো জিনারুল ইসলাম,সেন্টু মিয়া, আরিফুল ইসলাম ,জিহাদ আলী, একই এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী মেহেরনিগা, মুন্নাতের স্ত্রী হামিদা খাতুন, আবু হুরাই, আলিফ হোসেন, ও মহির উদ্দিনসহ আরও কয়েকজন।আহতরা অনেকেই চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
স্থানীয় বাসিন্দা হাফিজুল ইসলাম জানান,এলাকায় প্রচুর পরিমানে বেওয়ারিশ কুকুর হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা এসব কুকুরের আক্রমণের শিকার হচ্ছে। এক সময় ছিলো পৌরসভা থেকে লোক এসে বেওয়ারিশ কুকুর নিধন করতো। এখন আর করে না। এজন্য এদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
এসব তথ্য নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান,আজ প্রায় বারো জনকে কুকুরে কামড় দিয়েছে। গত সপ্তাহতেও তিনজনকে কামড় দিয়েছে। দুটি কুকুর এক সাথে লোকজনের উপর ঝাপিয়ে পড়েছিল। একপর্যায়ে এলাকায় আতঙ্ক বিরাজ করে। স্থানীয়রা পরে এক হয়ে কুকুর দুটিকে মেরে ফেলেছে। আহতরা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিচ্ছে।