বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

যুক্তরাজ্যের খবর

মক্কা থেকে ঈদের শুভেচ্ছা জানালেন লন্ডনের মেয়র সাদিক খান

মক্কা থেকে ঈদের শুভেচ্ছা জানালেন লন্ডনের মেয়র সাদিক খান

পবিত্র মক্কা থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন লন্ডনের মেয়র ও ব্রিটেনের অন্যতম প্রভাবশালী মুসলিম রাজনীতিবিদ সাদিক খান। চলতি বছর হজ পালন শেষে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি।

হজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাদিক খান বলেন, ‘আমি গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ ১৫ লাখের বেশি মুসলমানের সঙ্গে আমি হজ পালন করতে পেরেছি।’

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ বছর ১৭ লাখের বেশি মুসল্লি হজ পালন করছেন। তাদের বেশিরভাগই সৌদি আরবের বাইরের বিভিন্ন দেশ থেকে এসেছেন। চলতি বছর মোট হাজির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭ হাজার ৩০১ জনে, যা গত বছরের তুলনায় ৩৪ হাজার ৭১ জন বেশি। ২০২৫ সালে হজে অংশ নিয়েছিলেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি।

হজ মৌসুমকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে এবার উন্নত ডিজিটাল প্রযুক্তিনির্ভর সমন্বিত ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মক্কা ও পবিত্র স্থানগুলোতে হাজিদের চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে দেশটি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হজযাত্রীদের সেবা উন্নত করা এবং পুরো হজ কার্যক্রমে নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করা।

এটি সৌদি ভিশন ২০৩০-এর অংশ। এই পরিকল্পনার আওতায় হজ ও ওমরাহ সেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে একটি সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এই প্ল্যাটফর্ম রিয়েল-টাইম তথ্য বিশ্লেষণ করে এবং অতিরিক্ত জনসমাগমপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করছে।

আরও

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

যুক্তরাজ্যের খবর

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

২০২৬-০৬-২০ ২১:০৮

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

২০২৬-০৬-২০ ২০:৫৪

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

যুক্তরাজ্যের খবর

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

২০২৬-০৬-২০ ২০:৫২

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

যুক্তরাজ্যের খবর

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

২০২৬-০৬-২০ ২০:৪৯

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যের খবর

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

২০২৬-০৬-২০ ২০:৪৬

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের খবর

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

২০২৬-০৬-২০ ২০:৩৭