রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

নিউজিল্যান্ড সিরিজের জন্য ডিএমপির কড়া নিরাপত্তা পরিকল্পনা

নিউজিল্যান্ড সিরিজের জন্য ডিএমপির কড়া নিরাপত্তা পরিকল্পনা

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এই সফরকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। সভায় জানানো হয়, ভেন্যু, অনুশীলন মাঠ, হোটেল ও যাতায়াত রুটে নিউজিল্যান্ড দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে।

সভায় সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ওয়াসাসহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডিএমপি জানায়, দর্শক ও নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ম্যাচ চলাকালে ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯