বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

অর্থনীতি

অভিজ্ঞ ব্যাংকারদের উচ্চপদে যেতে লাগবে না প্রফেশনাল পরীক্ষা

অভিজ্ঞ ব্যাংকারদের উচ্চপদে যেতে লাগবে না প্রফেশনাল পরীক্ষা

অভিজ্ঞ ব্যাংকারদের অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা আছে ও জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাংকে নিয়োগ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এমনটি প্রযোজ্য হবে।

বুধবার (২৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও এখন থেকে সিনিয়র অফিসার পদমর্যাদার কোনো ব্যাংকারকে অন্য কোনো ব্যাংক অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ দিতে পারবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার সিনিয়র অফিসার পদে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিটি দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে, গত বছরর জানুয়ারিতে ব্যাংকারদের অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে নতুন আদেশে এ শর্ত শিথিল করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

২০২৬-০৭-১০ ১৪:৪৪

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

২০২৬-০৭-১০ ০০:০৬

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

২০২৬-০৭-০৯ ১৪:১৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

২০২৬-০৭-০৮ ২৩:২০

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

২০২৬-০৭-০৭ ২৩:২৯