বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

অর্থনীতি

সাফকো স্পিনিংসে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর ব্যাখ্যা তলব

সাফকো স্পিনিংসে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর ব্যাখ্যা তলব

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেন হতে দেখা গেছে। এই অস্বাভাবিক গতিবিধির বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই মধ্যে কোম্পানির পক্ষ থেকে ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) কোম্পানিটি ডিএসইকে জানায়, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই, যাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে কোম্পানির শেয়ারের দাম এমনভাবে বাড়তে পারে। তারা এই অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের কারণ জানে না।

তবে কোম্পানিটি আরও জানায়, গত ১০ মার্চ তারা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ডিএসই এবং সিএসইকে চিঠির মাধ্যমে বর্তমান পরিচালক ও উদ্যোক্তাদের শেয়ার নতুন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিষয়ে অবহিত করেছে।

এছাড়া গত ৩১ মার্চ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে বর্তমান পরিচালক ও উদ্যোক্তাদের ৩০ শতাংশ শেয়ার হস্তান্তর এবং কোম্পানির ব্যবস্থাপনা নতুন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে এখনো নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।

বাজার সংশ্লিষ্টদের মতে, ব্যবস্থাপনা পরিবর্তন ও শেয়ার হস্তান্তরের এ ধরনের প্রক্রিয়া বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা তৈরি করতে পারে, যা অনেক সময় শেয়ারদর ও লেনদেন বাড়ার কারণ হয়ে দাঁড়ায়।

আরও

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

২০২৬-০৭-১০ ১৪:৪৪

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

২০২৬-০৭-১০ ০০:০৬

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

২০২৬-০৭-০৯ ১৪:১৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

২০২৬-০৭-০৮ ২৩:২০

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

২০২৬-০৭-০৭ ২৩:২৯