বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

অর্থনীতি

সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে

সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (৫ এপ্রিল) লেনদেন শেষে সূচক ও লেনদেন—উভয়ই কমেছে। দিন শেষে বাজারে লেনদেন দাঁড়িয়েছে ৫১১ কোটি ৯৯ লাখ টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় কম। এর আগে গত কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬২৫ কোটি ৯৯ লাখ টাকা।

দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৭ দশমিক ৪৬ পয়েন্ট বা দুই দশমিক শূন্য পাঁচ শতাংশ কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১১২ দশমিক ২৭ পয়েন্টে।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বা এক দশমিক ৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪১ দশমিক ১০ পয়েন্টে। এছাড়া শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৩৫ দশমিক শূন্য দুই পয়েন্ট কমে এক হাজার ৯৪৫ দশমিক ৩৩ পয়েন্টে নেমে এসেছে।

দিন শেষে ডিএসইতে ২৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৫৪টির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১১টির দাম।

দাম বাড়ার শীর্ষে যারা

মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে রংপুর ফাউন্ড্রি। কোম্পানিটির শেয়ারদর সাত দশমিক শূন্য তিন শতাংশ বেড়ে ১৫৮ টাকা ৩০ পয়সায় উঠেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটারস। কোম্পানিটির শেয়ারদর পাঁচ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৮৫ টাকা ১০ পয়সা থেকে ৯০ টাকায় দাঁড়িয়েছে।

এছাড়া বিএনআইসিএল’র শেয়ারদর চার দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৬৩ টাকা ৭০ পয়সা থেকে ৬৬ টাকা ৬০ পয়সায় উঠেছে। এশিয়াটিক ল্যাবের শেয়ারদর চার দশমিক ৫১ শতাংশ বেড়ে ৭৯ টাকা ৭০ পয়সা থেকে ৮৩ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

তালিকার পঞ্চম স্থানে থাকা জনতা ইনস্যুরেন্সের শেয়ারদর তিন দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৩০ টাকা ৮০ পয়সা থেকে ৩২ টাকায় উন্নীত হয়েছে।

দাম কমার শীর্ষে যারা

লেনদেন শেষে মূল্যহ্রাসের তালিকায় শীর্ষে রয়েছে নিউ লাইন। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮০ শতাংশ কমে ৬ টাকা ১০ পয়সা থেকে ৫ টাকা ৫০ পয়সায় নেমে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা ফ্যামিলি টেক্স’র শেয়ারদর ৯ দশমিক ৬৭ শতাংশ কমে ৩ টাকা ১০ পয়সা থেকে ২ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এছাড়া জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর ৯ দশমিক ৪৩ শতাংশ কমে ৫ টাকা ৩০ পয়সা থেকে ৪ টাকা ৮০ পয়সায় নেমেছে।

তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

আরও

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

২০২৬-০৭-১০ ১৪:৪৪

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

২০২৬-০৭-১০ ০০:০৬

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

২০২৬-০৭-০৯ ১৪:১৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

২০২৬-০৭-০৮ ২৩:২০

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

২০২৬-০৭-০৭ ২৩:২৯