বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

যুক্তরাজ্যের খবর

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচন ঘিরে উত্তাপ, লড়াইয়ে চার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচন ঘিরে উত্তাপ, লড়াইয়ে চার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র পদ এবার আলোচনার কেন্দ্রে। আগামী ৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রভাবশালী প্রার্থী, যা ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

নির্বাচনে অন্যতম আলোচিত নাম লুৎফুর রহমান। সিলেটের এই আইনজীবী ইতোমধ্যে তিনবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। লেবার পার্টির রাজনীতি দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তিনি নিজের দল ‘অ্যাসপায়ার পার্টি’ থেকে লড়ছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও শক্তিশালী সংগঠন তাকে এগিয়ে রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

লেবার পার্টির প্রার্থী সিরাজুল ইসলামও অভিজ্ঞতায় কম নন। তিন দশকের বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় তিনি। যুক্তরাজ্যে এসে বর্ণবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি ২০০১ সাল থেকে টানা সাতবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ফলে মূলধারার রাজনীতিতে তার অবস্থানও শক্ত।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামি আলী। সুনামগঞ্জের এই ব্যারিস্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুইন মেরি ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের আইন কর্মকর্তা হিসেবে কর্মরত। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও পেশাগত দক্ষতার কারণে ভোটারদের একাংশের সমর্থন পাচ্ছেন তিনি।

অন্যদিকে, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। পেশায় টেলিকম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তা এই প্রার্থী ২০১৭ সালে রাজনীতিতে যোগ দেন। প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও নতুন ধারার নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তিনি।

বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত টাওয়ার হ্যামলেটসে এই নির্বাচন কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং কমিউনিটির ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। স্থানীয় ভোটারদের মতে, প্রার্থীদের অভিজ্ঞতার পাশাপাশি আবাসন সংকট, নিরাপত্তা এবং জীবনযাত্রার মান উন্নয়ন—এসব ইস্যুই নির্ধারণ করবে ভোটের ফলাফল।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারণার উত্তাপ। এখন দেখার বিষয়, ৭ মে শেষ পর্যন্ত টাওয়ার হ্যামলেটসের মেয়রের চেয়ার কার দখলে যায়।

আরও

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

যুক্তরাজ্যের খবর

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

২০২৬-০৬-২০ ২১:০৮

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

২০২৬-০৬-২০ ২০:৫৪

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

যুক্তরাজ্যের খবর

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

২০২৬-০৬-২০ ২০:৫২

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

যুক্তরাজ্যের খবর

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

২০২৬-০৬-২০ ২০:৪৯

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যের খবর

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

২০২৬-০৬-২০ ২০:৪৬

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের খবর

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

২০২৬-০৬-২০ ২০:৩৭