রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

২৪ ঘণ্টার ব্যবধানে সুন্দরবনে আরও ৬ জেলে অপহরণ

২৪ ঘণ্টার ব্যবধানে সুন্দরবনে আরও ৬ জেলে অপহরণ

গত ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৬ জেলে অপহরণের শিকার হয়েছেন দস্যুদের হাতে। বুধবার (২০ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সাগরদীপ ছাপড়াখালী এলাকার নদী থেকে ওই জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

অপহৃত জেলেদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন, শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের দুই ভাই হাফিজুল (২৪) ও ফাইজুর (২০), বেল্লাল মীর (৩৫), ছলেমান (৪০) এবং পাথরঘাটার পদ্মাস্লুইস গ্রামের হাসিব (২১)।

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে সুন্দরবনের ফুসফুসের চর এলাকা থেকে ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায় এই জাহাঙ্গীর বাহিনী।

শরণখোলা উপজেলার রাজাপুর এলাকার অপহৃত জেলেদের মহাজন জানিয়েছেন, রাত ১২টার দিকে রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকা ও ট্রলারে হানা দেয় দস্যুরা। এসময় অস্ত্রের মুখে তারা ৬ জেলেকে অপহরণ করে করে নিয়ে যায়। একের পর এক অপহরণের ঘটনায় জেলেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে।

অনেকেই দস্যু আতঙ্কে বনে যেতে ভয় পাচ্ছেন। এতে চরম ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী ও দরিদ্র জেলেরা। দস্যু ভয়ে একদিকে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে, অন্যদিকে মুক্তিপণের টাকা দিতে দিতে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। সুন্দরবন দস্যুমুক্ত করতে পূর্বের ন্যায় র‌্যাবের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন জেলে-মহাজনরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান মোবাইল ফোনে জানিয়েছেন, একদিন আগে ১২ জেলে অপহৃত হয়েছেন। তাদের কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। এরই মধ্যে আবারও ৬ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জাহাঙ্গীর বাহিনী। আতঙ্কে রয়েছেন জেলেরা। তবে জেলেদের নিরাপত্তা নিশ্চিতে সাধ্যমতো চেষ্টা করার কথা জানিয়েছে বনবিভাগ।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯