রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন,যশোরে ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন,যশোরে ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোর জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদিন জেলার ৬টি উপজেলা ও যশোর পৌরসভায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে যশোর সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার বিভিন্ন এলাকায় মোট ২ হাজার ৩০১টি কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ২ হাজার ২৫৬টি স্থায়ী কেন্দ্র, ৩০টি আউটরিচ কেন্দ্র, ৬টি অতিরিক্ত কেন্দ্র এবং ৯টি মোবাইল/ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে। কর্মসূচি পরিচালনায় ১ হাজার ৩৮ জন সরকারি কর্মী, ৪ হাজার ৪৭৯ জন স্বেচ্ছাসেবকসহ মোট ৫ হাজার ২১৭ জন কর্মী দায়িত্ব পালন করবেন। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬-১১ মাস বয়সী ৪৪ হাজার ৬১২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৬৫২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে সদর উপজেলায় ৫৩ হাজার, মণিরামপুরে ৫৪ হাজার, ঝিকরগাছায় ৩৮ হাজার ৫০০, চৌগাছায় ৩৫ হাজার, কেশবপুরে ২৮ হাজার ৭০, বাঘারপাড়ায় ২৮ হাজার ৪১২ এবং যশোর পৌরসভায় ২৪ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সদর উপজেলায় ৫টি মোবাইল/ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। 

এগুলো হলো আদ-দ্বীন হাসপাতাল, শিশু হাসপাতাল (বসুন্দিয়া), এফপিআই উপশহর, সেনাবাহিনী ও বিমানবাহিনী ক্যাম্প। এছাড়া যশোর পৌরসভায় রেলস্টেশন, বাসস্টেশন, যশোর কেন্দ্রীয় কারাগার ও বাজার এলাকায় ভ্রাম্যমাণ কেন্দ্র পরিচালিত হবে। যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জেলার সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯