সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

আইন-আদালত

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত।

এর আগে, মমতাজকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক।

আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন।

গ্রেফতারের আবেদনে বলা হয়, আসামির এই মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এজন্য আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন। মামলার তদন্ত চলমান। আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানো হলে তাকে মামলার ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে বাদী ও ভিকটিম মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিং ও ফায়ার সার্ভিসের রাস্তায় আন্দোলনে যোগ দেন। আন্দোলন দমাতে পুলিশ ও আওয়ামী লীগের লোকজন তাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। পুলিশের ছোড়া রাবার বুলেট মুক্তার হোসেনের শরীর ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যায়। পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় মুক্তার একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হলো।

২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টায় ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।

আরও

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

আইন-আদালত

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

২০১৩ সালে শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশু বিথী দিওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় দুঃসম্পর্কের মামা আসামি কান্তি মারাকের মৃত্যুদ...

২০২৬-০৭-০১ ১৪:১১

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আইন-আদালত

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আদালতে মামলার জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০...

২০২৬-০৬-২৪ ১৮:৩৪

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

আইন-আদালত

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল...

২০২৬-০৬-২৪ ১২:৫৫

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

আইন-আদালত

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বি...

২০২৬-০৬-২৪ ১২:৫৪

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

আইন-আদালত

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দ...

২০২৬-০৬-২৩ ১৯:৫১