সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

আইন-আদালত

ই-সিগারেট নিষিদ্ধে হাইকোর্টের রুল

ই-সিগারেট নিষিদ্ধে হাইকোর্টের রুল

দেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় ই-সিগারেটের ব্যবহার ও বাজারজাতকরণ কেন নিষিদ্ধ করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলের জবাব দিতে বলা হয়েছে স্বাস্থ্য সচিব, শ্রম সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী শামীম হায়দার পাটোয়ারি এবং নিশাত মাহমুদ।

শুনানি শেষে ব্যারিস্টার নিশাত মাহমুদ বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা ই-সিগারেটকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্য হিসেবে বিবেচনা করে। তার দাবি, বাংলাদেশের বিদ্যমান আইনে ই-সিগারেট বিক্রি বা ব্যবহারের অনুমোদন নেই। তবুও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে এটিকে বাজারজাতের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তামাক নিয়ন্ত্রণ আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাই জনস্বাস্থ্যের স্বার্থে ই-সিগারেটের ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়।

এর আগে, ১৭ জুন সাইফুদ্দিন আহমেদ, এ. কে. এম. মাসুদ এবং হেলাল হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটে স্বাস্থ্য সচিব, শ্রম সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, আইন সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়।

আরও

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

আইন-আদালত

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

২০১৩ সালে শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশু বিথী দিওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় দুঃসম্পর্কের মামা আসামি কান্তি মারাকের মৃত্যুদ...

২০২৬-০৭-০১ ১৪:১১

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আইন-আদালত

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আদালতে মামলার জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০...

২০২৬-০৬-২৪ ১৮:৩৪

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

আইন-আদালত

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ম...

২০২৬-০৬-২৪ ১৫:১৩

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

আইন-আদালত

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল...

২০২৬-০৬-২৪ ১২:৫৫

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

আইন-আদালত

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বি...

২০২৬-০৬-২৪ ১২:৫৪

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

আইন-আদালত

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দ...

২০২৬-০৬-২৩ ১৯:৫১