সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলেন এই ফরোয়ার্ড। দেশের জন্য এমন দারুণ মুহূর্তের সাক্ষী হওয়ার স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই দেখে আসছেন। যদিও সেই স্বপ্নের গোলের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান আরেক অনুভূতি রয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলেন এই ফরোয়ার্ড। দেশের জন্য এমন দারুণ মুহূর্তের সাক্ষী হওয়ার স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই দেখে আসছেন। যদিও সেই স্বপ্নের গোলের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান আরেক অনুভূতি রয়েছে

আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ের পর পুরো দল যখন উদযাপনে ব্যস্ত, তখন আবেগে ভেঙে পড়েন লাউতারো। কারণ জয়সূচক গোলটি শুধু আর্জেন্টিনাকে ফাইনালে নেয়নি, পূরণ করেছে তার দীর্ঘদিনের লালিত স্বপ্নও।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘আমি জানি না কী বলব। এটা সত্যিই অনেক বড় অনুভূতি। ছোটবেলায় বাবা যখন আমাকে প্রথম এক জোড়া বুট কিনে দিয়েছিলেন, তখন থেকেই আমি এমন একটি গোল করার স্বপ্ন দেখতাম।’

তবে নিজের সেই স্বপ্নের গোলের চেয়েও পরিবারের ভালোবাসাকে বড় করে দেখেছেন লাউতারো। তিনি বলেন, ‘আমার মায়ের জন্য, যেদিন আমি রেসিং ক্লাবে খেলার জন্য বাড়ি ছেড়েছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত তিনি কখনো আমার যত্ন নেওয়া বন্ধ করেননি। মায়ের এই ভালোবাসা একটি গোল কিংবা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি মূল্যবান।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলেও লাউতারোর নামের পাশে ছিল না কোনো গোল। ফলে চলমান বিশ্বকাপ তার জন্য ছিল নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ। এবার গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে জেতানো গোল করে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি।

লাউতারো বলেন, ‘আমি এই মুহূর্তের স্বপ্ন দেখেছিলাম, সত্যি বলছি। আমি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে বলেছিলাম, আমি গোল করব। ফাকু মেদিনাকেও বলেছিলাম, আমি মাঠে নামব এবং দলকে জেতাব।’

নিজের জীবন বদলে যাওয়ার পেছনের গল্পও শোনান আর্জেন্টিনার এই তারকা। লাউতারো বলেন, ‘আমার দুই সন্তান আসার পর আমার জীবন বদলে গেছে। আমি অনেক শান্ত হয়েছি। এখন সবকিছু উপভোগ করি। আজ আমি একজন পরিণত মানুষ। এখন জীবনকে বেশ উপভোগ করছি।’

আরও

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪

ইংল্যান্ডের বিপক্ষে পুরনো কৌশলেই ভরসা রাখবেন স্ক্যালোনি?

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে পুরনো কৌশলেই ভরসা রাখবেন স্ক্যালোনি?

নিজের কৌশল নিয়ে চলতি বিশ্বকাপে বারবারই সমালোচনার শিকার হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। নকআউটের সব ম্যাচেই আর্জ...

২০২৬-০৭-১৫ ২২:৫১