বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিনগত রাত ২ টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২০ মে দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠে ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম (২০) ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, গত ২০ মে মেয়ের বাড়ি দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে বেড়াতে যান ওই নারী। দুপুরে মেয়ের দেওয়া তরকারি-মাছ বাজার করা ব্যাগে করে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন ওই নারী। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরকারির ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরিকুল। পরে মেন্দের মাঠে পৌঁছালে হঠাৎ ওই নারীকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, ওই ঘটনায় রোববার রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী। পরে রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯