বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

ডামুড্যায় কোর্টের রায় উপেক্ষা করে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবী

ডামুড্যায় কোর্টের রায় উপেক্ষা করে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবী

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের শুতলকাটি গ্রামে আদালতের রায় পাওয়ার পরও জমি বুঝে না দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মঙ্গলবার (৫ মে) সকালে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের পক্ষে রায় দিলেও অভিযুক্ত ইয়াকুব বেপারী এখনো জমি বুঝিয়ে দিচ্ছেন না। বরং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে তারা দাবি করেন।

ভুক্তভোগী মাজেদা বেগম অভিযোগ করে বলেন, কোর্টের রায় পাওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে ইয়াকুব বেপারী উপস্থিত থাকেন না। পরবর্তীতে আমরা জমিতে গেলে ইয়াকুব বেপারী ও তার লোকজন বাধা দেয় এবং হামলা চালায়। এ ঘটনায় খলিল বেপারী ও তার মেয়েকে মারধর করে আহত করা হয়েছে বলেও দাবি করা হয়। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছিলো।

আরও অভিযোগ করা হয়, ইয়াকুব বেপারীর মেয়ের জামাই, যিনি সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছেন, তিনি ঢাকার বনানীতে মাজেদা বেগমের ছেলে, রুহুল আমিনের দোকানে গিয়ে সেনাবাহিনীর পোশাক পরে হুমকি দিয়েছেন। এ বিষয়ে তারা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আদালতের রায় কার্যকর না হওয়ায় আমরা চরম ভোগান্তিতে আছি। প্রশাসনের কাছে আমাদের দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

তবে এ বিষয়ে অভিযুক্ত ইয়াকুব বেপারীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯