বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

ফরিদপুরে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি মেয়র প্রার্থী নাজমুল ইসলামের

ফরিদপুরে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি মেয়র প্রার্থী নাজমুল ইসলামের

আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কেএম নাজমুল ইসলাম মেয়র পদে প্রার্থী হয়ে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাতে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের টেপাখোলা এলাকায় এক কর্মীসভায় তার প্রচারণার চিত্র স্পষ্ট হয়।

ফরিদপুর জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, রাজনৈতিক অঙ্গনে অনেকেই নানা প্রতিশ্রুতি দেন, তবে তিনি কথার চেয়ে কাজে বিশ্বাসী। তিনি বলেন, নিজের সামর্থ্যের মধ্যেই মানুষের পাশে থাকতে চান এবং কাজের মাধ্যমেই নিজের পরিচয় তুলে ধরতে আগ্রহী। এ জন্য তিনি আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে পৌরসভার ২৭টি ওয়ার্ডে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা হবে এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ নগর হিসেবে গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

নাজমুল ইসলাম বলেন, পৌরসভার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বিদ্যুৎ, পানি, নাগরিক সেবা, ওয়ারিশ সনদ ও ট্যাক্সসংক্রান্ত জটিলতা নিরসনে কাজ করা হবে এবং জনগণকে কোনো ধরনের হয়রানির শিকার হতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করেন, অতীতে পৌরসভায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তাই উন্নয়নমুখী নেতৃত্ব বেছে নিতে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও কর্মসূচির কথাও তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের, মনির আহমেদ কালু, নাগিনা বেগমসহ ১৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর পৌরসভাকে একটি উন্নত ও মডেল নগরীতে রূপ দেওয়া সম্ভব।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯