সকাল সাড়ে ৯টায় এলাকার হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের জামাতে অংশ নেন। জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন।
ঈদের জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁসহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।