শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গরু চোরা কারবারিদের হামলায় ছাত্রদল নেতা নিহত, ক্ষোভে সড়ক অবরোধ

গরু চোরা কারবারিদের হামলায় ছাত্রদল নেতা নিহত, ক্ষোভে সড়ক অবরোধ

মীরসরাইয় উপজেলার ১ নং করেরহাটে ইউনিয়ন সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা নাজমুল হোসেন। নিহত হৃদয় করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এদিকে হৃদয়ের মৃত্যুর খবরে উত্তপ্ত হয়ে ওঠে মীরসরাইয়ের কয়লা বাজার এলাকা। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় স্থানীয় বিএনপি নেতা দুলালের বাড়িতে হামলার ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে কয়লা বাজার এলাকায় অবৈধভাবে আনা একটি গরুবাহী ট্রাক আটকে দেয় স্থানীয়রা। এ সময় চাঁদা দাবিকে কেন্দ্র করে যুবদল নেতা সবুজ ও তার সহযোগীদের সঙ্গে গরু ব্যবসায়ীদের বিরোধ সৃষ্টি হয়। পরে ওই ঘটনার জেরে হৃদয় ও আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে।

হৃদয়ের বাবা আব্দুল আলিম অভিযোগ করে বলেন, ‘অবৈধ গরু ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্তদের একজন মো. টিপু হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, তার ভাই সুমনের ওপর হামলা হয়েছিল, তবে হৃদয়ের ওপর কারা হামলা করেছে তা তিনি জানেন না।

এ বিষয়ে জোরারগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯