মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

হানিফ পরিবহনের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

হানিফ পরিবহনের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

দেশের অন্যতম শীর্ষ পরিবহন প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোাববার (৩১ মে) ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. হানিফ।

পারিবারিক সূত্র জানায়, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে অবস্থানকালে তার মৃত্যু হয়। কফিল উদ্দিন দেশের পরিবহন খাতে সুপরিচিত একজন উদ্যোক্তা ছিলেন।

দীর্ঘদিন ধরে তিনি হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

রাজনৈতিক জীবনেও তিনি ছিলেন সক্রিয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯