আজ বুধবার বিকেল ৫ টা ১৯ মিনিটে স্নানের লগ্ন শুরু হয়ে শেষ হবে বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে। স্নানকে ঘিরে ব্রহ্মপুত্র নদের তীর সুষ্ঠুভাবে স্নান সস্পাদনের লক্ষ্যে ২০টি স্নান ঘাট, নারীদের জন্য কাপড় পরিবর্তন কক্ষ ও অস্থায়ী টয়লেট এবং পানীয় জল সরবরাহ করবে লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটি।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, তীর্থস্থান জুড়ে পূণ্যার্থীদের জন্য নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসার রয়েছে সিসি ক্যামেরার আওতায়। স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। যানজট নিরসনে সড়কে ট্রাফিক ও নদীতে নৌ-পুলিশ।