বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

নড়াইলে পণ্যের মোড়কে বাড়তি দাম, তেল উৎপাদনকারী কারখানাকে জরিমানা

নড়াইলে পণ্যের মোড়কে বাড়তি দাম, তেল উৎপাদনকারী কারখানাকে জরিমানা

নড়াইল সদরের আউড়িয়া চৌরাস্তায় অবস্থিত ‘এ জে কনজ্যুমার প্রোডাক্টস’ নামক একটি তেল উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আউড়িয়া চৌরাস্তায় অবস্থিত ফ্যাক্টরিটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার টিম।

অধিদফতর সূত্রে জানা গেছে, কারখানাটিতে বোতলজাত সয়াবিন তেলের গায়ে নির্ধারিত লেভেলে সর্বোচ্চ খুচরা মূল্য হাফ লিটার ৯৮ টাকা, ১ লিটারে ১৯৯, ও ২ লিটার ৩৯৮ টাকা থাকার কথা ছিল। কিন্তু প্রতিটি ১/২/৫ লিটারের বোতলে ৫ টাকা থেকে ১০ টাকা বেশী দামে তেল বাজারজাত ও বিক্রি করা হচ্ছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে ভবিষ্যতে পণ্যের গায়ের রেট অনুযায়ী সঠিক মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়। এই অভিযানে নেতৃত্ব দেন
অধিফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক শামীম হাসান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের এই ধরনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি রাখলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদফতর।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯