শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

নতুন নাম খুঁজছে তিন ইউনিয়ন, অনুষ্ঠিত গণশুনানি

নতুন নাম খুঁজছে তিন ইউনিয়ন, অনুষ্ঠিত গণশুনানি

একটি নাম শুধু পরিচয় নয়, একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগেরও প্রতিচ্ছবি। আর সেই পরিচয় নিয়েই বগুড়ার নবগঠিত মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে শুরু হয়েছে নতুন আলোচনা। বিতর্কিত নাম পরিবর্তন করে স্থানীয় ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিংবা সর্বজনগ্রাহ্য নাম নির্ধারণের লক্ষ্যে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে গণশুনানি।

সকাল ১০টা থেকে একযোগে তিন স্থানে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে, ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ে ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ি’ ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ে বেতগাড়ি মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়।

গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপস্থিত জনসাধারণ ইউনিয়নের নামকরণ নিয়ে নিজেদের মতামত, প্রস্তাব ও স্থানীয় ইতিহাসভিত্তিক নামের সুপারিশ তুলে ধরেন। ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়কসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) জিয়াউর রহমান বলেন, “ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করছে। গণশুনানিতে স্থানীয় বাসিন্দাদের দেওয়া যৌক্তিক মতামত ও প্রস্তাব পর্যালোচনা করে নতুন নাম চূড়ান্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

উল্লেখ্য, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক এলাকা পুনর্গঠন করা হয়। পরে ১৪ জুন নতুন ইউনিয়নগুলোর নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হলে ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘মীরবাড়ি’ নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা, সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে প্রশাসন জনমতকে গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে গণশুনানির আয়োজন করেছে। এখন দেখার বিষয়, স্থানীয় মানুষের পছন্দ ও ইতিহাসের আলোকে শেষ পর্যন্ত কী নাম পায় নবগঠিত এই ইউনিয়নগুলো। কারণ একটি নামের মধ্যেই লুকিয়ে থাকে একটি জনপদের পরিচয়, অতীত এবং ভবিষ্যতের গল্প।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯