শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ

অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন জেলা শাখার নেতৃবৃন্দ। শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুর ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি বিষয় বিএনপি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। 

সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতেই এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। লিফলেটে জুলাই সনদের যেসব বিষয় বিএনপি ইতোমধ্যে বাস্তবায়ন করেছে, সেগুলো তুলে ধরা হয়েছে। 

পাশাপাশি গণভোটের নামে জনগণের সঙ্গে কোন কোন বিষয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে, তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে জানান তারা।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯