রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

পাচারের সময় লালমোহনে ৩১ বস্তা ইউরিয়া সার ও ট্রলার জব্দ

পাচারের সময় লালমোহনে ৩১ বস্তা ইউরিয়া সার ও ট্রলার জব্দ

ভোলার লালমোহনে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩১ বস্তা ইউরিয়া সার এবং একটি ট্রলার জব্দ করেছে প্রশাসন। শুক্রবার রাতে উপজেলার মেঘনা নদীর গাইট্টার খাল এলাকা থেকে এসব জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে গাইট্টার খাল এলাকা দিয়ে অবৈধভাবে সার পাচারের চেষ্টা চলছে। পরে প্রশাসনের নির্দেশে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৩১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. আলাউদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে ট্রলারসহ সারগুলো জব্দ করেন।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক বলেন, ‘অভিযানে ৩১ বস্তা ইউরিয়া সার ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার উপজেলা কৃষি অফিসের গুদামে জমা দেওয়া হয়েছে। এছাড়া ট্রলারটি স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের জিম্মায় রাখা হয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উপজেলা কৃষি অফিসের একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়দের মতে, কৃষি উপকরণ পাচার রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে কৃষকদের স্বার্থ আরও সুরক্ষিত হবে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯