পাটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
চ্যানেল এইটটিন ডেস্ক
|
২০২৬-০৫-১৬ ২২:২৬
নির্বাহী সম্পাদক: নিলুফা খানম
টু-বি মিডিয়ার একটি প্রতিষ্ঠান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে আটক করেছে পুলিশ। অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশে প্রবেশের সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
পুলিশ জানায়, আটককালে সাব্বির বিন শামসের কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।