মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক ও কিশোরের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক ও কিশোরের মৃত্যু

রাজধানীর এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনি তালুকদার (৩২) ও কামরাঙ্গীরচর কুড়ারঘাট এলাকায় ওয়াইফাই লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সুমন তালুকদার (১৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রোডের বাটা সিগন্যাল ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচরে এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে মৃত রনি তালুকদারের সহকর্মী মো. রাজু জানান, তারা বাটা সিগন্যালে রাখী সু স্টোর নামে একটি জুতার দোকানে কাজ করেন। দোকানের উপরে একটি আমগাছ রয়েছে। বিকেলে আম পাড়তে সেই গাছে উঠে রনি। এসময় পাশের বিদ্যুতের তারের সাথে সংস্পর্শে বিদ্যুতায়িত হন রনি। মুমূর্ষু অবস্থায় গাছেই আটকে থাকে। তখন সঙ্গে সঙ্গে তাকে গাছ থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দুপুর বাধপাড়া গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর কুড়ারঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন রনি।

এদিকে, মৃত সুমন তালুকদারের সহকর্মী মো. আলআমিন জানান, তারা এ্যাপেল নেটওয়ার্ক নামে একটি কোম্পানীতে কাজ করেন। সন্ধ্যার দিকে কামরাঙ্গীরচর কুড়ারঘাট ১ নম্বর গলির সাততলা বাসার ছাদে ওয়াইফাই লাইনের কাজ করছিলের। সুমন ছাদে তার টানানোর সময় বাইরের বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুতায়িত হন। দ্রুত তাকে ছাদ থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

মৃত সুমনের ভাই শাহাদত হোসেন জানান, তাদের বাড়ি ভোলা সদর উপজেলার মধ্য চরনোয়াবাদ গ্রামে। তার বাবার নাম সাহাবুদ্দিন তালুকদার। বর্তমানে হাজারীবাগ বিজিবি ১ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯