বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

শ্রীপুরে চীনা নাগরিকের “চাপাই-কোপাই” মরিচ চাষে সাড়া

শ্রীপুরে চীনা নাগরিকের “চাপাই-কোপাই” মরিচ চাষে সাড়া

গাজীপুরের শ্রীপুরে ইন্দোনেশিয়ান জাতের “চাপাই-কোপাই” মরিচ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এক চীনা নাগরিক। উচ্চ ফলন ও লাভজনক হওয়ায় এ মরিচকে বাংলাদেশে সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়েতখারচালা গ্রামে প্রায় এক একর জমিজুড়ে এ মরিচের চাষ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, সর্বোচ্চ দুই ফুট উচ্চতার গাছে ঝুলছে ১২ থেকে ১৪ ইঞ্চি লম্বা ঝাল মরিচ। অধিক ফলনের কারণে গাছগুলোকে খুঁটির সাহায্যে বেঁধে রাখতে হয়েছে। প্রতিটি গাছে গড়ে ৩০ থেকে ৪০টি মরিচ ধরেছে।

উদ্যোক্তা চীনা নাগরিক ছেন জিয়েন গাও এই মরিচ চাষের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। “চাপাই-কোপাই” নামের এই মরিচ ইন্দোনেশিয়ায় জনপ্রিয় এবং চাইনিজ রেস্তোরাঁগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে।

খেতের পরিচর্যাকারী শ্রমিক আরিফ হোসেন জানান, “এই নাগরিক তার দেশের বিভিন্ন সবজি এখানে চাষ করছেন। তবে সবচেয়ে বেশি সফলতা এসেছে এই মরিচে। অল্প জায়গা থেকেই দুই থেকে আড়াই মণ মরিচ পাওয়া যাচ্ছে। প্রতিদিনই অনেক মানুষ এই খেত দেখতে আসেন।”

উদ্যোক্তা ছেন জিয়েন গাও বলেন, “বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। এখানে চাষ করে আমরা লাভবান হচ্ছি। উৎপাদিত সবজি আমরা খোলা বাজারে বিক্রি করি না, নিজেদের রেস্তোরাঁয় ব্যবহার করি।” তিনি আরও জানান, বর্তমানে পরীক্ষামূলকভাবে চাষ করা হলেও ভবিষ্যতে বৃহৎ পরিসরে চাষের পরিকল্পনা রয়েছে।

জমির মালিক আতিকুর রহমান প্রধান বলেন, “আমার কাছ থেকে এক একর জমি লিজ নিয়ে চাষ করা হয়েছে। সফলতা পাওয়ায় তারা আরও জমি নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন।”

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, “চাপাই-কোপাই মরিচ এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এটি দেখতে ক্যাপসিকামের মতো হলেও ঝাল অনেক বেশি। চাইনিজ রেস্তোরাঁয় এর চাহিদা থাকায় এটি একটি লাভজনক ফসল হতে পারে।”

তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষিকে নিয়মিত কারিগরি সহায়তা, পোকামাকড় ও রোগবালাই দমনে পরামর্শ প্রদান করা হচ্ছে। বাংলাদেশের মাটিতে এ মরিচের সফল উৎপাদন কৃষিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯