মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

শূন্য অর্থনীতি থেকে উন্নয়নের পথে দেশ : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শূন্য অর্থনীতি থেকে উন্নয়নের পথে দেশ : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের সরকার হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থার উপর, শিক্ষা, কৃষি, সমাজসেবা ও সামরিক খাতে ও সকল খাতেই সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে। আমরা যে শূন্য অর্থনীতি নিয়ে শুরু করেছি, তারপরও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সরকার এই দেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেক মন্ত্রণালয়ের প্রত্যেক খাতকে উজ্জীবিত করে উন্নতকরণের লক্ষ্যে কাজ করছেন। বাজেটে তার প্রতিফলন ঘটেছে।

শনিবার (১৩ জুন) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং হাসপাতালে কর্মরত কৰ্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আহমেদ আযম খান বলেন, গত দুইদিন আগে আমাদের সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হয়েছে। সেই বাজেটেও বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে বিস্তারিত বলেছেন আমাদের অর্থমন্ত্রী। ইতোমধ্যে আপনারা জেনে গেছেন আগামী বছরই বাংলাদেশের সবগুলো উপজেলায় বাসাইল-সখীপুরসহ যে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, সেগুলো ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত হবে। সেজন্যে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। অন্যান্য সকল সুযোগ সুবিধা তৈরি করে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদের ছোবল পড়েনি কোথায়? যে কারণে সমস্ত হাসপাতালসহ সমস্ত খাতগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। সার্ভিসগুলো তলানিতে চলে গেছে। আমরা কেবল তিন মাস হলো দায়িত্ব নিয়েছি। আশা করি, একটি পর্যায়ে আবার আমরা সেই পর্যায়ে উন্নীত হতে পারব।

এসময় উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভিন, সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা প্রমুখ।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯