মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

টাকা নিয়েও ফরম পূরণ নয়, আটক অপারেটর

টাকা নিয়েও ফরম পূরণ নয়, আটক অপারেটর

অতিরিক্ত অর্থ নিয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত প্রবেশপত্র না দিয়ে ছয় শিক্ষার্থীর সঙ্গে প্রতারণার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের খণ্ডকালীন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনকে (২৮) আটক করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) ভোর ৪টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। আটক সাব্বির হোসেন শাওন ওই গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।
 

পুলিশ ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর মানবিক বিভাগের ছয় শিক্ষার্থীকে অতিরিক্ত অর্থের বিনিময়ে এইচএসসি বোর্ড পরীক্ষার ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন সাব্বির হোসেন শাওন। শিক্ষার্থীরা তার কথায় বিশ্বাস করে টাকা দিলেও তাদের ফরম পূরণ করা হয়নি। ফলে বোর্ড থেকে তাদের নামে কোনো প্রবেশপত্র ইস্যু হয়নি।
 

পরীক্ষার প্রথম দিন প্রবেশপত্রের আশায় কলেজে এসে হতাশ হন শিক্ষার্থীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও প্রবেশপত্র না পেয়ে তারা কলেজ চত্বরে অবস্থান নেন। এ ঘটনায় তারা বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারান। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সাব্বির মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান।
 

ঘটনার পর শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ এবং প্রতারণার অভিযোগে শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, অভিযোগের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে সাব্বির হোসেন শাওনকে আটক করা হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েও পরীক্ষার প্রবেশপত্র না দিয়ে প্রতারণার অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
 

উল্লেখ্য, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিষয়ে পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। তবে একটি পরীক্ষায় অংশ নিতে না পারার মানসিক চাপ ও ভোগান্তির জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯