সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

তালসারিতে শুটিং চলাকালীন রাহুলের মৃত্যু: পরিচালক জানালেন কী ঘটেছিল

তালসারিতে শুটিং চলাকালীন রাহুলের মৃত্যু: পরিচালক জানালেন কী ঘটেছিল

ভারতের তালসারি সমুদ্রসৈকতে শুটিংয়ের সময় আকস্মিকভাবে মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যু ঘিরে প্রশ্ন ও ধোঁয়াশা সৃষ্টি হওয়ার পর পরিচালক শুভাশিস মণ্ডল ঘটনার বিবরণ দিয়েছেন।

রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তবর্তী তালসারিতে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং চলছিল। ইউনিট সূত্র জানায়, একটি দৃশ্যের সময় রাহুল ও সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রে দাঁড়িয়ে পানি ছোড়াছুড়ি ও লুকোচুরি খেলছিলেন।

পরিচালক শুভাশিস মণ্ডল জানান, শ্বেতার হাত ধরে রাহুল ধীরে ধীরে সমুদ্রের গভীর দিকে এগোতে থাকেন। প্রথমে গোড়ালি, এরপর হাঁটু পর্যন্ত পানি বেড়ে যায়। ভারসাম্য হারিয়ে শ্বেতা পড়ে গেলে রাহুলও তার হাত ধরে পড়েন। ইউনিট দ্রুত শ্বেতাকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহুলকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি। প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে টেকনিশিয়ানরা তাকে পানির বাইরে তুলেন।

পরিচালক বলেন, রাহুলকে উদ্ধার করার সময় তার জ্ঞান ছিল। দ্রুত দিঘা হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নির্বাহী প্রযোজক শান্তনু নন্দী জানিয়েছেন, ঘটনাটি মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ঘটে। ইউনিটের সদস্যরা এবং কাছাকাছি থাকা নৌকার লোকজন দ্রুত পানিতে নেমে রাহুলকে উদ্ধার করার চেষ্টা করেন।

ঘটনাটি ঘিরে প্রত্যক্ষদর্শীদের বয়ানে বিভ্রান্তি দেখা দিয়েছে। কেউ বলছেন, দুর্ঘটনাটি শুটিং শেষে প্যাক-আপের পর ঘটেছে, আবার কেউ বলছেন ক্যামেরা চলাকালীন সময়েই। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ওড়িশা পুলিশ তদন্তে নেমেছে, এবং রাহুলের চূড়ান্ত ময়নাতদন্ত এখনও বাকি।

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২