বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই এলাকার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ঘোড়াকান্দা বালুর মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৬ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার বিকেল পৌনে ৪টার দিকে মসজিদপাড়া এলাকার কিছু যুবক বালুর মাঠে ক্রিকেট খেলছিলেন। এ সময় একই এলাকার পলাশের মোড়ের যুবকরা সেখানে ফুটবল খেলতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পলাশের মোড়ের কয়েকজন মিলে মসজিদপাড়ার এক যুবককে মারধর করে। এর জেরে বিকেল সোয়া ৪টার দিকে প্রথম দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

পরবর্তীতে ওই ঘটনার জেরে রাত সোয়া ৮টার দিকে আবারও সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চালায়। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, খেলা নিয়ে বিরোধের জেরে প্রথমে বিকেলে সংঘর্ষ শুরু হয়। পরে রাতে একই ঘটনার জেরে আবারও দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯