শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

যশোর জেনারেল হাসপাতালে দালাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

যশোর জেনারেল হাসপাতালে দালাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এবং আশিস কুমার দাস এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আহসান কবির বাপ্পি এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে হাসপাতাল এলাকায় অবৈধভাবে পার্কিং করা একটি অ্যাম্বুলেন্সের (চট্টগ্রাম-ছ ৭১-০০০১) চালককে চ্যালেঞ্জ করেন আদালত। চালক মো. আবুল কালাম আজাদ (৩০) গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিত চালক শহরের ঘোপ জেল রোড এলাকার আব্দুল মান্নানের ছেলে। 

এছাড়া আদালত হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মালিকদের কঠোর নির্দেশ প্রদান করেন। পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন ম্যাজিস্ট্রেটদ্বয়। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আহসান কবির বাপ্পি জানান, সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে দালাল চক্র নির্মূল, অবৈধ পার্কিং এবং অনিয়ম প্রতিরোধে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯