রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। তাই প্রয়োজনে রাষ্ট্রীয় ভর্তুকির মাধ্যমেও গণমাধ্যমশিল্পকে টিকিয়ে রাখতে হবে।

সারা দেশ

কালুখালীতে আগুনে পুড়ল দুই দোকান,  খবর পেয়েই ছুটলেন এমপি হারুন

কালুখালীতে আগুনে পুড়ল দুই দোকান, খবর পেয়েই ছুটলেন এমপি হারুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সেলুন ও একটি মোটরসাইকেল মেরামতের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইন-আদালত

অপ্রমাণিত তালাক দেখিয়ে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

অপ্রমাণিত তালাক দেখিয়ে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত স্পষ্ট করে বলেছেন, নাবালক সন্তানের ভরণপোষণ কোনোভাবেই মা-বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়; এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার।

অপরাধ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষা-ক্যাম্পাস

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হল ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যাসেসমেন্ট ফর ইয়াং লার্নারস

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হল ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যাসেসমেন্ট ফর ইয়াং লার্নারস

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি) আজ ব্রিটিশ কাউন্সিলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, প্রতিষ্ঠানটি তাদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য ব্রিটিশ কাউন্সিলের 'প্রাইমারি ইংলিশ টেস্ট' এবং 'সেকেন্ডারি ইংলিশ টেস্ট' চালু করেছে।

করপোরেট

টানা সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

টানা সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

বিশ্বখ্যাত টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট থেকে টানা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি অর্জন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ)। এর মধ্য দিয়ে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে টানা সপ্তমবার এ স্বীকৃতি অর্জনের গৌরব ধরে রাখল কোম্পানিটি।

এক্সক্লুসিভ

সংকটে চট্টগ্রাম বন্দরের হাল ধরে সফল রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান

সংকটে চট্টগ্রাম বন্দরের হাল ধরে সফল রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান

নৌবাহিনীর অন্যতম দূরদর্শী ও অভিজ্ঞ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই দেশের প্রধান এই সমুদ্রবন্দরের কার্যক্রমে গতিশীলতা এসেছে। গত ২০২৪ সালের ১১ আগস্ট চবকের শীর্ষ পদে দায়িত্বভার গ্রহণ করেন নৌ ফ্লিটের সাবেক এই সফল কমান্ডার। তার বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ার, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং তাৎক্ষণিক সংকট সমাধানের দৃঢ় নেতৃত্ব চট্টগ্রাম বন্দরকে আরও আধুনিক ও বিশ্বমানের করে তুলছে।

যুক্তরাজ্যের খবর

লন্ডনের স্কুলছাত্রী থেকে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রে, স্বামীর শাসনে কতটা প্রভাবশালী ছিলেন আসমা

লন্ডনের স্কুলছাত্রী থেকে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রে, স্বামীর শাসনে কতটা প্রভাবশালী ছিলেন আসমা

২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের পতন দেশটির ভেতরে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সিরীয়দের হতবাক করে দেয়। এর আগে ১৩ বছর ধরে আসাদ সরকারের সামরিক ও গোয়েন্দা সংস্থা নিজেদের দেশের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। এতে অন্তত পাঁচ লাখ মানুষ নিহত হন, অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হন এবং বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। শাসকগোষ্ঠীর নেতারা প্রতিশোধ এড়াতে উপসাগরীয় অঞ্চল ও মস্কোয় পালিয়ে যান বা আত্মগোপন করেন। এরপর দেশের বিভিন্ন স্থানে গণকবরের সন্ধান মেলে। একই সঙ্গে উন্মোচিত হয় নির্যাতনকেন্দ্র ও গোপন আটককেন্দ্রের বিস্তৃত নেটওয়ার্ক, যেখানে হাজারো মানুষকে আটকে নির্যাতন করা হয়েছিল।

ফিচার-লাইফস্টাইল

পানি পানের সঠিক নিয়ম জানা আছে তো?

পানি পানের সঠিক নিয়ম জানা আছে তো?

স্বাস্থ্য ভালো রাখার অন্যতম সহজ উপায় হলো শরীরকে আর্দ্র রাখা, কিন্তু অনেকেই শুধু পানি পানের পরিমাণের ওপর মনোযোগ দেন। পানি পানের সময়টা বেশিরভাগ সময় উপেক্ষিত হয়। খাবারের সঙ্গে পানি পান করা থেকে শুরু করে একবারে অনেকটা পানি গিলে ফেলা পর্যন্ত, দৈনন্দিন পানি পানের অভ্যাস অনেকরকম হতে পারে। পানি পানের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা জরুরি। এবং সেগুলো মোটেই কঠিন কিছু নয়। চলুন জেনে নেওয়া যাক পানি পান করার সঠিক নিয়ম সম্পর্কে-

শিল্প-সাহিত্য

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ থেকে প্যারিসের মেয়রের হাতে ফরিদ আহাম্মদ রনির ‘প্যারিসের ছবি’

প্যারিসের হৃদয়ে বাংলাদেশের গর্বপ্রেসিডেন্ট ম্যাক্রোঁ থেকে প্যারিসের মেয়রের হাতে ফরিদ আহাম্মদ রনির ‘প্যারিসের ছবি’

বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক ফরিদ আহাম্মদ রনির বহুল আলোচিত আলোকচিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’ (Images of Paris) আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি প্যারিস সিটি হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্যারিসের বর্তমান মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার আনুষ্ঠানিকভাবে বইটি গ্রহণ করেন এবং এর শিল্পমান, নান্দনিকতা ও সাংস্কৃতিক গুরুত্বের প্রশংসা করেন।

সাক্ষাৎকার

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

ফরিদুর রেজা সাগরশিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত মূলত স্কুল-কলেজের ছেলেমেয়েরা। নানান রকম সংকলন। সংকলনে বিভিন্ন ধরনের লেখা থাকত। দেশপ্রেম, একুশ, স্বাধীনতা এরকম বিষয় নিয়েই বেশি লেখা থাকত। এসব সংকলন একুশে ফেব্রুয়ারি সকালবেলা আমরা বিভিন্ন জায়গায় বিলি করতে চেষ্টা করতাম। এই সংকলনের নির্দিষ্ট কোনো দাম ছিল না। যে যা পারে সেটাই দিতেন। সংকলনগুলো প্রকাশের জন্য কিছু টাকার প্রয়োজন হতো। আর এই টাকা সংগ্রহের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের জন্য যেতাম। তখন এসব সংকলন বা একুশের জন্য প্রতিষ্ঠানগুলো একটা বরাদ্দ রাখত।

অন্যান্য

আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পবিত্র কাবা। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ বুধবার সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। বছরে এ ধরনের ঘটনা দুবার ঘটে। এ ঘটনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা প্রাকৃতিক পদ্ধতিতে নির্ভুলভাবে কিবলার দিক নির্ণয় করে থাকেন। মঙ্গলবার (১৪ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিডিও

গুড নিউজ

নওগাঁর আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে

নওগাঁর আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আমের বাণিজ্যিক রাজধানীখ্যাত নওগাঁর সাপাহারের আম এবার দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার (২৬ জুন) ‘গ্রামীণ কৃষক এগ্রো’ নামে একটি প্রতিষ্ঠান ‘Golden Bengal Mango’ ব্রান্ড নামে প্রাথমিকভাবে এক টন আম্রপালি আম যুক্তরাষ্ট্রের বার্কিং শহরে রপ্তানি করে৷

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে আগামী দিনে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। আগামী সোমবার তার শপথ নেওয়ার কথা রয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজনীতি

নাহিদের অভিযোগ: বিরোধী এমপি বেশি বলেই উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমানো হয়েছে

নাহিদের অভিযোগ: বিরোধী এমপি বেশি বলেই উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমানো হয়েছে

সারাদেশে জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে কুড়িগ্রাম কৃষক সমাবেশে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, তৎকালিন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করেছিল। আবু সাঈদ দুহাত প্রসারিত করে এই গণঅভ্যুত্থানের যাত্রা শুরু করেছিল।আবু সাঈদ একজন কৃষকের সন্তান ছিল। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরবেশিরভাগ সন্তান ছিল কৃষকের সন্তান। ফলে আমরা কৃষকের দু:খ, কৃষকের কষ্ট অন্তরের অন্ত:স্থল থেকে বুঝতে পারি।

অর্থনীতি

ঢাকার বর্জ্য থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ

ঢাকার বর্জ্য থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ

ঢাকার দুই সিটিতে প্রতিদিনের প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্প থেকে আগামী ২০২৮ সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভেঙে ইংল্যান্ড ম্যাচে জয়ের পর রাজনৈতিক লেখা সম্বলিত ব্যানার প্রদর্শন করে বিতর্কের জন্ম দিয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা। যা নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে ফিফা। যদিও ওই ঘটনায় নিজ দেশের প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই–কে পাশে পাচ্ছেন ফুটবলাররা।

বিনোদন

‘তোমাদের একদিন বিচ্ছেদ হবেই’

‘তোমাদের একদিন বিচ্ছেদ হবেই’

বলিউডের ‘ভাইজান’ সালমান খানের চোখকে ফাঁকি দেওয়া যে সহজ কথা নয়, তা আরও একবার প্রমাণিত হলো। বলিপাড়ার তারকা দম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেম যখন অঙ্কুরেই ছিল, তখনই নাকি তা ধরে ফেলেছিলেন সালমান। শুধু তা-ই নয়, দুজনের প্রেমের ভবিষ্যৎ নিয়ে এক চমকপ্রদ ভবিষদ্বাণীও করেছিলেন তিনি! সম্প্রতি এক চ্যাট শোতে এসে সালমান খানের সেই মজার কিন্তু দূরদর্শী মন্তব্য ফাঁস করেছেন এই তারকা জুটি।

প্রযুক্তি

বন্যার্তদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ

বন্যার্তদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এখন প্রায় ২০০টি দাতব্য সংস্থায় অনুদান সহায়তার মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারেন সামর্থ্যবান ব্যক্তিরা।

মতামত

নিরাপদ বাংলাদেশ কি সম্ভব?

নিরাপদ বাংলাদেশ কি সম্ভব?

জাতীয় নিরাপত্তা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধান রক্ষাকবজ। একটি দেশের সামগ্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার মর্যাদা কেমন হবে তা বহুলাংশে নির্ভর করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ওপর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে ‘নিরাপদ জীবন’ আজ এক দূরহ স্বপ্নের নাম হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সকালে ঘর থেকে বের হয়ে কাজ শেষে সুস্থ ও সুরক্ষিত অবস্থায় পুনরায় ঘরে ফিরে আসাটা এ দেশের সাধারণ মানুষের জন্য যেন এক একটি যুদ্ধ জয় করার সমতুল্য। অথচ পৃথিবীর বহু দেশ আজ তাদের নাগরিকদের জন্য শতভাগ নিরাপত্তা সুনিশ্চিত করেছে। তারা পারলে, বিপুল সম্ভাবনার এই বাংলাদেশ কেন পারছে না? এই মৌলিক প্রশ্নটি আজ এড়ানোর কোনো সুযোগ নেই।

ছবি