বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

আটক ত্রাণকর্মীদের হেনস্তা; ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করলো ফ্রান্স ও ইতালি

আটক ত্রাণকর্মীদের হেনস্তা; ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করলো ফ্রান্স ও ইতালি

গাজাগামী মানবিক সহায়তা নৌবহর থেকে আটক হওয়া ত্রাণকর্মীদের ওপর অমানবিক আচরণের অভিযোগে ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করেছে ফ্রান্স ও ইতালি। সম্প্রতি একটি ভিডিও চিত্রে দেখা গেছে, আটক কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে এবং ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির তাদের হেনস্তা ও অপমান করছেন। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর ইউরোপজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইতালীয় নাগরিকসহ এই বিক্ষোভকারীদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যা মানুষের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

অন্যদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, তিনি ইসরাইলি রাষ্ট্রদূতের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাবেন এবং এর ব্যাখ্যা চাইবেন। তিনি জোর দিয়ে বলেন, ‘ফরাসি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার।’

আটক ত্রাণকর্মীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের দ্রুত মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন তিনি। তবে গাজাগামী ওই নৌবহরের কৌশলের প্রতি ফ্রান্সের ‘অসম্মতি’ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫