বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

ব্রাজিল-পানামা ম্যাচ দেখবেন যেভাবে

ব্রাজিল-পানামা ম্যাচ দেখবেন যেভাবে

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। তারই ধারাবাহিকতায় পানামার মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত সাড়ে তিনটায়।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো’র তথ্যমতে, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পাবেন জি (Ge) টিভির ইউটিউব চ্যানেলে।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ফুটবলারদের পরখ করে নিতে এটি কোচ কার্লো আনচেলত্তির জন্য বড় সুযোগ। গ্লোবোর তথ্য অনুযায়ী, আজকের ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে থাকার দৌড়ে এগিয়ে আছেন একঝাঁক তারকা।

গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন অ্যালিসন বেকার। রক্ষণভাগে দেখা যেতে পারে ওয়েসলে, ব্রেমার, লিও পেরেইরা ও আলেক্স স্যান্ড্রোকে। মাঝমাঠের নিয়ন্ত্রণে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেসের সাথে আক্রমণে ধার বাড়াতে থাকছেন ম্যাথুস কুনহা, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র এবং লুইস হেনরিক।

পানামার বিপক্ষে এই ম্যাচের পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে আসল মিশন। আগামী ১৪ জুন ‘সি’ গ্রুপে থাকা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

 

 

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪