বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

দাপুটে ফুটবলে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল

দাপুটে ফুটবলে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছে ব্রাজিল। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ব্রাজিল। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। ওই সময় ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে দানিলো সান্তোস গোল করে দলকে এগিয়ে দেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা ভারসাম্য ফিরে আসে। পাল্টা আক্রমণে ক্রোয়েশিয়াও সুযোগ তৈরি করতে থাকে। শেষ দিকে ৮৪ মিনিটে লোভরো মাজের গোল করে সমতায় ফেরান দলকে, ফলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়।

তবে সমতা বেশিক্ষণ টিকতে দেয়নি ব্রাজিল। এর ঠিক পরেই পেনাল্টি পায় তারা, যা থেকে নিখুঁত শটে গোল করেন বদলি খেলোয়াড় ইগর থিয়াগো। এরপর ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি আক্রমণ থেকে ব্যবধান বাড়ায় ব্রাজিল। ইগর থিয়াগোর পাস থেকে বল পেয়ে এনড্রিক দারুণ এক মুভ তৈরি করেন এবং আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দিয়ে গোল করান।

এই জয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরও বেড়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আগামী ১১ মে ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড জমা দেবে ব্রাজিল। এরপর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে দলটি। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪