বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

ফিনালিসিমা বাতিল, মেসি-ইয়ামালের আকাঙ্ক্ষিত লড়াই হচ্ছে না

ফিনালিসিমা বাতিল, মেসি-ইয়ামালের আকাঙ্ক্ষিত লড়াই হচ্ছে না

মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ সালের ফিনালিসিমা ম্যাচটি বাতিল করা হয়েছে। রোববার (১৫ মার্চ) ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ তথ্য নিশ্চিত করেছে। খবর ইএসপিএন-এর

উয়েফা ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা ২০২৪ বিজয়ী আর্জেন্টিনার মধ্যে এই ম্যাচটি কাতারের দোহায় আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচটি হলে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ও আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির।

উয়েফা জানায়, বিকল্প ভেন্যু ও তারিখ নিয়ে কনমেবল এবং স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। মাদ্রিদ ও বুয়েনোস আইরেসে ম্যাচ আয়োজনের সম্ভাবনাও বিবেচনা করা হয়, তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘উয়েফা ও কাতারের আয়োজকদের মধ্যে দীর্ঘ আলোচনার পর আজ ঘোষণা করা হচ্ছে যে অঞ্চলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতারে ফিনালিসিমা আয়োজন সম্ভব নয়।’

উয়েফা আরও জানায়, প্রথম প্রস্তাব ছিল নির্ধারিত তারিখেই মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা এবং গ্যালারিতে দুই দলের সমর্থকদের জন্য ৫০–৫০ ভাগ আসন বরাদ্দ রাখা। তবে এই প্রস্তাব আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রত্যাখ্যান করে।

দ্বিতীয় প্রস্তাব ছিল দুই লেগে ম্যাচ আয়োজন করা; একটি বার্নাব্যুতে ২৭ মার্চ এবং অন্যটি বুয়েনস আইরেসে। কিন্তু এই পরিকল্পনাও আর্জেন্টিনা নাকচ করে দেয়।

এরপর ইউরোপের নিরপেক্ষ কোনো ভেন্যুতে ২৭ বা ৩০ মার্চ ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়া হলেও তাতে সম্মতি দেয়নি আর্জেন্টিনা। দেশটি বিশ্বকাপের পর ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়, কিন্তু স্পেনের ব্যস্ত সূচির কারণে সেটিও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩১ মার্চে খেলার প্রস্তাব দিলে তা আয়োজকদের জন্য বাস্তবসম্মত ছিল না।

ফিনালিসিমা হচ্ছে ইউরোপীয় চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচ। এটি এই প্রতিযোগিতার চতুর্থ আসর হওয়ার কথা ছিল, যদিও এই শতকে এটি মাত্র দ্বিতীয়বার আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। এটির বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল মেসির দেশ।

এই ম্যাচটি বিশেষভাবে আলোচনায় ছিল কারণ এতে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল ও ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসির। ১৮ বছর বয়সী ইয়ামালকে প্রায়ই ৩৮ বছর বয়সী মেসির সঙ্গে তুলনা করা হয়। কারণ দুজনই বার্সেলোনায় খেলেছেন, ডান উইং থেকে আক্রমণ করেন, বাঁ পায়ে খেলেন এবং ১০ নম্বর জার্সি পরেন।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪